ইস্ট-ওয়েস্ট মেট্রোর জট কাটাতে উদ্যোগী বাবুল
কলকাতা, ৩০ ডিসেম্বর: ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে জট কাটাতে এ বার আসরে নামলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার তিনি শহরে এসে যান দত্তাবাদ এলাকায়। প্রসঙ্গত, ওই এলাকায় ৬০টি পরিবারকে সরতে হবে কাজ সুষ্ঠুভাবে চালাতে গেলে। তা নিয়ে তৈরি হওয়া জট কাটাতেই উদ্যোগী হয়েছেন বাবুল।
সল্ট লেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে। প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। ২০১৮ সালের মার্চের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। তার পর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ।

কিন্তু সেক্টর ফাইভ-শিয়ালদহ রুটে পড়ছে দত্তাবাদ এলাকা। এখানকার ৬০টি পরিবার প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে সম্ভাব্য উচ্ছেদের বিরুদ্ধে। সেই জট কাটাতে এ দিন সশরীরে দত্তাবাদে যান নগরোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। কথা বলেন পরিবারগুলির সঙ্গে।
পরে বাবুল সাংবাদিকদের জানান, "৬০টি পরিবারের জন্য এত বড় একটা কাজ আটকে থাকবে, এটা ঠিক নয়। দরকারে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতেও রাজি।"
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications