এই বাসে চেপে উল্টোডাঙা থেকে গড়িয়া যান মাত্র ১ টাকায়! সবই গোবরের দয়া
এবার আপনি বাসে চেপে উত্তর কলকাতার উল্টোডাঙা থেকে দক্ষিণ কলকাতার গড়িয়া যেতে পারবেন মাত্র ১ টাকায়।
কলকাতা, ১ এপ্রিল : কলকাতায় বাসে ওঠা মানে ন্যূনতম ৬ টাকা আপনাকে বাসের ভাড়া হিসাবে দিতে হবে। আর ১৫-১৭ কিলোমিটার পাড়ি দিতে গেলে তা বেড়ে দাঁড়াবে ১২ টাকায়। কিন্তু এবার আপনি বাসে চেপে উত্তর কলকাতার উল্টোডাঙা থেকে দক্ষিণ কলকাতার গড়িয়া যেতে পারবেন মাত্র ১ টাকায়।
শুনে চমকে উঠলেন বুঝি? এসবই গোবরের কামাল। আসলে কলকাতার একটি সংস্থা এমন একটি বাস বানিয়েছে যা গরুর গোবর থেকে উৎপন্ন হওয়া বায়োগ্যাসে চলবে। প্রয়োজন নেই পেট্রোল বা ডিজেলের। এই বাসে চেপে প্রায় সাড়ে ১৭ কিলোমিটারের রাস্তা পার করা যাবে মাত্র ১ টাকায়। এই বাস আপাতত ভারতে যাত্রী পরিবহনের সবচেয়ে সস্তা মাধ্যম।

ফোনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট গ্রুপ গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করছে। এবং সেই বায়োগ্যাসের সাহায্যেই ৫৪ আসনের বড় বাস চালানো হচ্ছে। এই বাস বানিয়েছ অশোক লেল্যান্ড। বাস তৈরির খরচ প্রায় ১৩ লক্ষ টাকা।
শুক্রবার, প্রথম বাসটি উল্টোডাঙা থেকে গড়িয়া পর্যন্ত চালানো হয়। এই বছরের মধ্যে আরও ১৫টি রুটে এই বাস আনার পরিকল্পনা রয়েছে সংস্থার। কিন্তু প্রত্যেক রুটেই বাস ভাড়া এক টাকাই থাকবে।
আগামী এক বছরের মধ্যে আরও ১৫টি রুটে চলবে এই বাস, ভাড়া সেই ১ টাকাই
সংস্থার তরফে একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয়েছে, বীরভূমের দুবরাজপুরের কারখানায় গোবর থেকে এই পরিবেশবন্ধু বায়োগ্যাস উৎপাদন করা হয়, তারপর তা ট্যাঙ্কারে করে কলকাতা নিয়ে আসা হয়। বর্তমানে এই কারখানায় ১০০০ কেজি বায়োগ্যাস উৎপাদন করা হয়।
পাশাপাশি এও জানানো হয়েছে, এই যে বায়োগ্যাস উৎপাদন করা হচ্ছে, তার কেজি প্রতি দাম ২০ টাকা। এক কেজিতে বাস ৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। বাসের ট্যাঙ্কে ৮০ কেজি পর্যন্ত গ্যাস ভরা যায়। অর্থাৎ ট্যাঙ্ক ভর্তি থাকলে ১৬০০ কিলোমিটার পর্যন্ত নির্ঝঞ্ঝাটেই চলতে পারে এই বাস। সেই কারণেই বাসের ভাড়া এত কম।
এই সংস্থা পেট্রোল পাম্পের ন্যায় বায়েগ্যাস পাম্প খুলবে রাজ্যে। এখনও পর্যন্ত ১০০টি জ্বালানী পাম্প খোলার অনুমতি মিলেছে। এই বায়োগ্য়াস পাম্পের প্রথমটি খুলবে উল্টোডাঙায়।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications