বিকেল চারটেয় রাজ্যপাল-অভিষেক সাক্ষাৎ, রাজভবন যাবেন তৃণমূলের ৩০ প্রতিনিধি

রাজভবনে বিকাল চারটে নাগাদ বৈঠক। রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও তৃণমূলের প্রতিনিধি দলের মধ্যে হবে এই বৈঠক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল যাবে রাজভবনে। বাংলার বঞ্চনা নিয়ে রাজ্যপালের কাছে এদিন বক্তব্য রাখবে প্রতিনিধি দল৷

রাজভবনের সূত্রে খবর আজ সোমবার বিকাল চারটের সময় এই বৈঠক হবে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সময় দিয়েছেন। রাজভবনেই তাঁদের ডেকে পাঠানো হয়েছে। তৃণমূলের তরফে ৩০ জনের প্রতিনিধি দল রাজভবনে যাবেন। বাংলার বঞ্চনার কথা রাজ্যপালের কাছে তুলে ধরা হবে।

trinamool congress

শুধু তাই নয়, ২ লক্ষ চিঠি রাজভবনে নিয়ে যাওয়া হবে রাজভবনে। একশো দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। আবাস যোজনার টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। রাজ্য সরকার বহু বার কেন্দ্রের কাছে টাকা চেয়েছে। কিন্তু সেই টাকা পাওয়া যাচ্ছে না। একশো দিনের কাছে রাজ্যে লাগামছাড়া দুর্নীতি হয়েছে। এই অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকারের। রাজ্যকে বহু বার হিসেব দিতে বলা হয়েছে। কিন্তু নবান্ন সেই হিসেব দিচ্ছে না বলে অভিযোগ।

দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিনের কর্মসূচি করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়নি৷ দিল্লির কৃষি ভবনে ধরনা। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল প্রতিনিধিদের টেনেহিঁচড়ে বার করে দেওয়া হয়। তাই নিয়েও কেন্দ্র- রাজ্য সম্পর্কে চাপানউতোর রয়েছে।

রাজ্যে ফিরে কলকাতার রাজভবনের সামনে ধরনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল যত দিন না দেখা করবেন, এই ধরনা চলবে। এমন খোলা চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এই ধরনা কর্মসূচি পঞ্চম দিনে পড়ল। যদিও রবিবার রাজ্যপাল জানিয়েছিলেন তিনি দেখা করবেন প্রতিনিধি দলের সঙ্গে।

কর্মসূচি সেরে রাজ্যপাল সিভি আনন্দ বোস রবিবার রাতে কলকাতা ফিরেছেন। রাজভবন থেকে বার্তা যায় ধরনা মঞ্চে। ঠিক হয়েছে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের কথা হবে। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। তাই তাঁকে বাংলার এই বঞ্চনার কথা জানানো হবে।

বৈঠকে কি কোনও সমাধান সূত্র বেরোবে? রাজ্যপাল কতটা উদ্যোগী হবেন বাংলার টাকা পাওয়ার ক্ষেত্রে? শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর ধরনা তুলে নেবেন? এইসব প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+