মোদী সরকার মিথ্যাবাদী! ব্রিগেডের সমাবেশে অভিযোগ বাজপেয়ী সরকারের মন্ত্রীর

এর আগে কোনও সরকার এত মিথ্যা কথা বলেনি। ব্রিগেডের সভায় ভাষণ দিতে গিয়ে এমনই অভিযোগ করলেন বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য অরুণ শৌরি। আর আরও অভিযোগ, এর আগে কোনও সরকার বিভিন্ন সংস্থাকে এত ছোট করেও দেখেনি।

এর আগে কোনও সরকার এত মিথ্যা কথা বলেনি। ব্রিগেডের সভায় ভাষণ দিতে গিয়ে এমনই অভিযোগ করলেন বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য অরুণ শৌরি। আর আরও অভিযোগ, এর আগে কোনও সরকার বিভিন্ন সংস্থাকে এত ছোট করেও দেখেনি।

মোদী সরকার মিথ্যাবাদী! অভিযোগ বাজপেয়ী সরকারের মন্ত্রী

বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এদিন ব্রিগেডের সমাবেশ থেকে এমনই অভিযোগ করলেন বাজপেয়ী মন্ত্রিসভার এই সদস্য। তাঁর অভিযোগ, সরকারের সিদ্ধান্ত মানুষকে বারবার আঘাত করছে। তাঁর মতে সময় হয়েছে, এই সরকার যাওয়ার। এই সরকারের অবশ্যই যাওয়া উচিত। তাঁর অভিযোগ, এর আগে কোনও সরকার এত মিথ্যা কথা বলেনি। আর এর আগে কোনও সরকার বিভিন্ন সংস্থাকে এত ছোট করেও দেখেনি।

অন্য বিরোধী দলগুলি রাজ্যে রাজ্যে এই ধরনের সভার আয়োজন করুক। এমনটাই আহ্বান জানিয়েছেন অরুণ শৌরি। বিজেপির বিরুদ্ধে সম্মিলিত প্রার্থী দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বিজেপিকে হারানো লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+