RG Kar Hospital: ঘটনার রাতে হাসপাতালের করিডোরে আরও একজনের উপস্থিতি! কোন পথে সিবিআই তদন্ত

RG Kar Hospital Doctor Death: আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা! ঘটনার কয়েকদিন কেটে গিয়েছে। সঞ্জয় রায় ছাড়া এখনও কেউ গ্রেফতার হয়নি। সিবিআই তদন্ত নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে।। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'য়ের (CBI)।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য। সিবিআই'য়ের দাবি, ঘটনার রাতে (RG Kar Hospital Doctor Death) এক জুনিয়ার ডাক্তারকেও সেমিনার হলের করিডরে ঘুরতে দেখা গিয়েছে। আর সেই ফুটেজ সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইতিমধ্যে ওই জুনিয়ার ডাক্তারকে কয়েক দফায় জেরা করা হয়েছে।

RG Kar Hospital Doctor Death

বাংলা এক সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘ জেরায় ওই ডাক্তারের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। এমনকি প্রশ্নের জবাবে রাতে সেমিনার হলে যাওয়া নিয়ে দুরকম ব্যাখ্যা তদন্তকারী সংস্থা পেয়েছে বলে খবর। যদিও এর আগে কলকাতা পুলিশের তরফে ঘটনার রাতে সঞ্জয় ছাড়া আর কাউকে দেখা যাওয়া নিয়ে কোনও স্পষ্ট করেনি। তবে সিবিআই'য়ের হাতে ঘটনার দিনের যে ফুটেজ হাতে এসেছে তা ইতিমধ্যে বিশ্লেষণ করা হয়েছে। তা খতিয়ে দেখে সিবিআই ওই জুনিয়ার ডাক্তারের উপস্থিতি খুঁজে পান।

প্রথম রাত একটা এবং পরে রাত তিনটে নাগাদ ওই ব্যক্তিকে নীচে নেমে আসতে দেখা যাচ্ছে বলে দাবি সিবিআই সূত্রের। তবে এই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার সূত্রে পৌঁছতে এবং ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল তা জানতে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চার ডাক্তারের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। যা খবর, এই চার ডাক্তার ঘটনার রাতে 'অভয়া'র সঙ্গে রাতের ডিউটিতে ছিলেন বলেই খবর।

পাশাপাশি আরও এক সিভিক ভলান্টিয়ারেরও পলিগ্রাফ টেস্ট তদন্তকারী সংস্থা করিয়েছে বলে জানা যায়। ঘটনার দিনে ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে হাসপাতালে ঢুকতে দেখা যায় ওই সিভিক ভলান্টিয়ারকে। ফলে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি রবিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে বলে জানা যাচ্ছে। এখন দেখার এই বিষয়ে কি জানায় সিবিআই।

ইতিমধ্যে বিচারের দাবিতে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন মৃত চিকিৎসক 'অভয়া'র বাবা-মা। সিবিআই তদন্তের বেশ কয়েকদিন কেটে গেল। কিন্তু কোথায় কি? তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে? এই অবস্থায় পথে নামার কথা জানিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+