অন্ধ্রে রেল দুর্ঘটনায় কেন্দ্রকে কড়া আক্রমণে মমতা
অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনার ঘটনায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র সমালোচনায় ভরালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রেলকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র।
কলকাতা, ২২ জানুয়ারি : অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনার ঘটনায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র সমালোচনায় ভরালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রেলকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র। অবহেলিত থেকে যাচ্ছে রেল। আর তাতেই নানা ঘটনা ঘটছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইটে কেন্দ্রকে আক্রমণ করে বলেন, রেলে নিত্যদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। এটা দেশের লাইফলাইন। আমরা রেলের কর্মীদের নিয়ে গর্বিত। যদিও এখন রেল অবহেলা ও বঞ্চনার শিকার।

মুখ্যমন্ত্রী হওয়ার আগে বেশ কয়েকবার রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রাক্তন রেলমন্ত্রী হিসাবে তাঁর বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তিনি বলেছেন, রেলকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেটে রেলের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। রেলের নিরাপত্তা নিয়ে আপোস করা হচ্ছে।
এখানেই না থেমে তৃণমূল নেত্রী মমতা জানান, এদিনও রেল দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এজন্য মি রেলমন্ত্রীকে দোষ দিই না। তিনি সর্বতোভাবে চেষ্টা করছেন। তবে সরকারকে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করতে হবে।
প্রসঙ্গত, শনিবার রাতে অন্ধ্রপ্রদেশে জগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনায় বিগত কয়েকমাসে সারা দেশে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। আর সেজন্যই ক্ষুব্ধ মমতা আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications