হঠাৎ বন্ধ সল্টলেকের আনন্দলোক হাসপাতাল, রোগীদের নিয়ে বিপাকে পরিবার
অ্যাপোলোকাণ্ডের মাঝেই আমচকা বন্ধ হয়ে গেল শহরের এক প্রখ্যাত বেসরকারি হাসপাতাল। মঙ্গলবার থেকে সল্টলেকের আনন্দলোক হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
কলকাতা, ৭ মার্চ : অ্যাপোলোকাণ্ডের মাঝেই আমচকা বন্ধ হয়ে গেল শহরের এক প্রখ্যাত বেসরকারি হাসপাতাল। মঙ্গলবার থেকে সল্টলেকের আনন্দলোক হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর ফলে ভর্তি থাকা রোগীরা পড়েছেন ঘোর বিপাকে।
যদিও কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, চিকিৎসার জন্য ভর্তি থাকা রোগীদের অন্য হাসপাতালে শিফট করার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এমনকী যাঁদের অপারেশন করার কথা ছিল তাঁদের জন্যও অন্য হাসপাতালের ওটিতে অস্ত্রোপচারের যাবতীয় ব্যবস্থা প্রস্তুত।

অভিযোগ, আনন্দলোক হাসপাতাল কর্তৃপক্ষ কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা সঠিকভাবে জমা দিচ্ছিল না বেশ কিছুদিন ধরে। তাই পিএফ কমিশনারের তরফে চরম সময়সীমা দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত দিনের মধ্যে পিএফের সেই টাকা দিতে না পারায় হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই হাসপাতাল বন্ধের ফলে যেমন বেশ কিছু কর্মী কাজ হারালেন, তেমনই রোগীরাও পড়লেন বিপাকে। সোমবার পর্যন্ত যে হাসপাতালে রোগীদের ভিড় লক্ষ্যণীয় ছিল, এদিন সেখানে বিরাজ করতে শূন্যতা। মানুষের আনাগোনা নেই, নেই ব্যস্ততা। বেসরকারি হাসপাতাল নিয়ে সরকারি ফরমান জারির পর পিএফ দুর্নীতিতে হাসপাতালের বন্ধ হয়ে যাওয়া রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় চরম আঘাত।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications