লোকসভা ভোটের প্রচারে প্রথমবার রাজ্যে! নির্বাচনের শেষ লগ্নে কলকাতায় PM মোদীর সঙ্গে থাকতে পারেন অমিত শাহও
লোকসভা ভোট ঘোষণার পর দুইদিন রাজ্যে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখনও আসেননি অমিত শাহ। তবে বুধবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যাবে এই রাজ্যের প্রচারে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে তিনি আসছেন বেলা সাড়ে এগারোটা নাগাদ।
সাত দফতার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বারে বারে দেখা যাবে প্রচার করতে। তবে সব থেকে বড় চমক থাকতে পারে ভোটের একেবারে শেষ লগ্নে অর্থাৎ সপ্তম দফায়। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে একই দিনে দেখা যেতে পারে কলকাতায়। তবে দুটি ভিন্ন প্রচার সভায়।

- উত্তর কলকাতায় নরেন্দ্র মোদী
বিজেপি সূত্রে খবর, সপ্তম দফার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত রোড শো করতে পারেন। এই এলাকাটি পড়ছে উত্তর কলকাতা ও দমদম কেন্দ্রের মধ্যে। এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীরা হলেন যথাক্রমে তাপস রায় ও শীলভদ্র দত্ত।
- দক্ষিণ কলকাতায় অমিত শাহ
ওই একই দিনে দক্ষিণ কলকাতার হাজরায় সভা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এলাকাটি দক্ষিণ কলকাতার মধ্যে হলেও, সেখানে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ছাড়াও যাদবপুরের অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ওই সভা হতে পারে।
- বুধবার বালুরঘাটে সভা অমিত শাহের
বুধবার বালুরঘাটের দৌলতপুরে সভা করবেন অমিত শাহ। আর আগামী ১৬ এপ্রিল বালুরঘাটেই সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে একই কেন্দ্রে মোদী-শাহের প্রচার তাৎপর্যপূর্ণও বটে।
- সপ্তম দফার ভোট পয়লা জুন
দেশে তথা রাজ্যের সপ্তম দফার ভোট ১ জুন। ওই দিন ভোট হতে চলেছে নটি আসনে। দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ডহার ছাড়াও বারাসত, বসিরহাট, জয়নগর ও মথুরাপুরেও ওইদিন ভোট নেওয়া হবে।












Click it and Unblock the Notifications