অমিত শাহের জরুরি তলবে দিল্লিতে দিলীপ ঘোষ, মুকুল রায়রা! রথযাত্রার ৩ নতুন তারিখের প্রস্তাব

রথযাত্রা নিয়ে ভবিষ্যত রূপরেখা তৈরি হবে দিল্লিতে। সভাপতি অমিত শাহের তলবে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাহুল সিনহা।

রথযাত্রা নিয়ে ভবিষ্যত রূপরেখা তৈরি হবে দিল্লিতে। সভাপতি অমিত শাহের তলবে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাহুল সিনহা। রথযাত্রা নিয়ে বিজেপি কেন আগে থেকেই আদালতে গিয়েছিল, সেই প্রশ্নও বৈঠকে উঠতে পারে বলে অনুমান।

অমিত শাহের জরুরি তলব! দিল্লিতে দিলীপ ঘোষ, মুকুল রায়রা

সোমবার বিজেপির দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা রয়েছে হাইকোর্টে। তবে রথয়াত্রার বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, তা নিয়ে শুনানির দিন এখনও ধার্য
হয়নি।

আদালত সূত্রে খবর, আগের সূচির পরিবর্তন করে ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর তিন জায়গা থেকে রথযাত্রা শুরুর অনুমতি চায় বিজেপি। সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করারও আবেদন করা হয়েছে।

তবে রথযাত্রা শুরু হলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার যে কথা বলে হচ্ছে, তা নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে। তাহলে রাজ্যে আইনের শাসন বলবত করতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত বলেও মন্তব্য করা হয়েছে বিজেপির তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+