দেশে গণতন্ত্র বিপন্ন! জোট গঠনে ছুঁতমার্গ ছাড়ার আহ্বান, আর যা বললেন অমর্ত্য সেন

২০১৯-এ বিজেপি বিরোধী অবস্থানে ছুঁতমার্গ ছাড়তে হবে। এমনটাই বললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশে গণতন্ত্র বিপন্ন। নানা মতের সঙ্গে হাত মেলানো দরকার বলেও মন্তব্য করেছেন তিনি।

২০১৯-এ বিজেপি বিরোধী অবস্থানে ছুঁতমার্গ ছাড়তে হবে। এমনটাই বললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশে গণতন্ত্র বিপন্ন। নানা মতের সঙ্গে হাত মেলানো দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। সিপিএম-এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

টার্গেট মোদী সরকার

টার্গেট মোদী সরকার

কলকাতায় আলোচনা সভা। বিষয় 'ভারত কোন পথে'। আয়োজক প্রতীচী ইনস্টিটিউট। সেই অনুষ্ঠানেই মোদী সরকারকে টার্গেট করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ।

'গণতন্ত্র বিপন্ন'

'গণতন্ত্র বিপন্ন'

দেশ শাসন করলেই তাদের গুরুত্ব সংখ্যার দিক থেকে হতে পারে না বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন। নির্বাচনে জয়ী হওয়া আর সাফল্যের যে যোগ, তাকে ক্ষীণ বলে মন্তব্য করেছেন তিনি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরে প্রসঙ্গ তুলে, দেশের গণতন্ত্র বিপন্ন বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন। ছাত্রদের মারধরে আইনগত বিচার হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

'জোট গঠনে ছুঁতমার্গ নয়'

'জোট গঠনে ছুঁতমার্গ নয়'

২০১৯-এর সাধারণ নির্বাচনের প্রসঙ্গও এসেছে অমর্ত্য সেনের মন্তব্যে। জোট গঠনে যেন ছুঁতমার্গ না থাকে বলেছেন তিনি। ২০১৪-তে একসঙ্গে লড়াই করলেও, বিজেপিকে ঠেকানো যেত বলে মন্তব্য করেছেন তিনি। বামপন্থী না হলে জোট করব না, চিন্তায় ভ্রান্তি আছে বলে মন্তব্য করেছেন তিনি। এই ভ্রান্তি দূর করা জরুরি, বলেছেন অমর্ত্য সেন।

সিপিএম-এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন

সিপিএম-এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন

অসমের এনআরসি ইস্যুতে তৃণমূলের সঙ্গে তুলনা টেনে অমর্ত্য সেন সিপিএম-এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কলকাতায় শুনেছেন, স্বৈরাচার বন্ধ সিপিএম করতে পারবে না, সেই কাজটা বিজেপি পারবে। চিন্তাটা খুব আশ্চর্যের বলে মন্তব্য করেছেন তিনি। বামপন্থী রাজনীতির প্রকাশ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন। সিপিএম আছে কি নেই, সেই প্রশ্ন তুললে খুব চিন্তায় পড়তে হয় বলে মন্তব্য তাঁর। এই প্রশ্ন কেন উঠছে, প্রশ্ন তুলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। বামপন্থীদের তেজ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+