Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গণতন্ত্রের কী হাল করেছেন মমতা, দিল্লি অভিযান তা দেখাবে আক্রান্ত-আমরা, কমিশনে হবে নালিশ

গণতন্ত্র রক্ষার কথছা বলছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে বিন্দুমাত্র কান দিতে রাজি নয় আক্রান্ত আমরা। এই গণ সংগঠনের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য়ে গণতন্ত্রের হাল কেমন?

গণতন্ত্র রক্ষার কথছা বলছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে বিন্দুমাত্র কান দিতে রাজি নয় আক্রান্ত আমরা। এই গণ সংগঠনের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য়ে গণতন্ত্রের হাল কেমন? এবং তিনি কীভাবেই বা সেই গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করেন? সব ছবি এবার তুলে ধরা হবে দিল্লির বুকে। এর জন্য ২ দিনের একটি কর্মসূচি নিয়েছে আক্রান্ত আমরা। আক্রান্ত আমরার দিল্লি অভিযানের দলে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন, আক্রান্ত আমরার সদস্য অম্বিকেশ মহাপাত্র, অরুণাভ গঙ্গোপাধ্যায়, প্রতিমা দত্ত, মইদুল ইসলাম। এছাড়়াও থাকছেন বরুণ বিশ্বাসের দিদি প্রমিলা রায় বিশ্বাস, রাজাবাজার সায়েন্স কলেজে তৃণমূল ছাত্রনেতার হাতে আক্রান্ত অধ্যাপক ভাস্কর দাস, ঘাটাল কলেজে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত অধ্যাপক অমিত রায়-রা।

মমতার রাজ্যের গণতন্ত্রের হাল নিয়ে দিল্লি অভিযান

২ দিনের এই কর্মসূচিতে থাকছে আলোকচিত্র প্রদর্শনী। যেখানে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের শাসনকালে কীভাবে গণতন্ত্র রক্ষার নামে রাজনৈতিক সন্ত্রাস কায়েম হয়েছে, তার ছবি তুলে ধরা হবে। আক্রান্ত আমরার আহ্বায়ক অম্বিকেশ মহাপাত্র জানিয়েছেন, এই আলোকচিত্র প্রদর্শনীতে থাকছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতে বেনজির সন্ত্রাসের নানা টুকরো টুকরো ছবি। এমনকী কীভাবে স্বাধীন মত প্রকাশের গলা টিপে ধরা হয়েছে তারও নমুনা তুলে ধরা হচ্ছে এই ফোটো প্রদর্শনীতে। ৮ মার্চ দিল্লিতে মাণ্ডি হাউসের কাছে পণ্ডিত রবিশঙ্কর শুক্লা লেনে সহমত-এর প্রদর্শশালায় এই ফোটো প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর সেদিনই সেখানে জাতীয় মিডিয়ার সামনে একটি সাংবাদিক সম্মেলন করবে আক্রান্ত আমরা।

মমতার রাজ্যের গণতন্ত্রের হাল নিয়ে দিল্লি অভিযান

এই আলোকচিত্র প্রদর্শনীর সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনেও সাক্ষাৎ করবে আক্রান্ত আমরার প্রতিনিধি দল। সেখানে পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ লোকসভা নির্বাচনের জন্য মুখ্য নির্বাচন কমিশনারের কাছে দাবিও জানানো হবে। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কীভাবে গণতন্ত্রকে পশ্চিমবঙ্গে হত্যা করা হচ্ছে তারও বিস্তারিত বিবরণ তুলে ধরবেন আক্রান্ত আমরার প্রতিনিধি দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+