কলকাতায় মৃত বিমানসেবিকার মৃত্যু নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মৃত বিমানসেবিকা ক্লারা খংশিটের মৃত্যুতে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য।
কলকাতায় বন্ধুর ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মৃত বিমানসেবিকা ক্লারা খংশিটের মৃত্যুতে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। বছর ২২ এর ক্লারা শিলংয়ের বাসিন্দা ছিলেন। তবে বিমানসেবিকার কাজ করায় কলকাতায় থাকছিলেন বেশ কিছুদিন ধরে। বান্ধবী ইভলিন নংখ্রামের জন্মদিনের পার্টিতে গিয়েই রহস্যজনকভাবে তিনতলার ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ক্লারার।

ক্লারার মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে পার্কস্ট্রিটের একটি পানশালার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। ক্লারার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পানশালায় যাওয়া হয়। পুলিশ জানতে পেরেছে, মৃত্যুর আগের দিন রাতে এই পানশালায় বসেই মদ্যপান করেন ক্লারা ও বন্ধুরা।
সেদিক ক্লারার সঙ্গে আর কে কে ছিলেন, সেই বিষয়ে মূলত তথ্য সংগ্রহ করতেই পুলিশ পানশালায় গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে বলে দাবি করা হয়েছে। সেদিন রাতে ক্লারা কার গাড়িতে চেপে বাড়ি ফেরেন তাও জানার চেষ্টা করছে পুলিশ।
ক্লারা ব্যালকনি থেকে পড়ে যান কোণাকুনিভাবে। তাঁকে কেউ ঠেলা দিয়েছেন এমনটা তদন্তে এখনও উঠে আসেনি। খুনের জোরালো মোটিভ সেভাবে তদন্তকারীরা খুঁজে পাচ্ছেন না। মনে করা হচ্ছে পড়ার সময়ে কার্নিশে ধাক্কা খেয়ে দেহ বেঁকে গিয়ে কোণাকুনি পড়ে।
ক্লারার দেহে কোনও ধ্বস্তাধ্বস্তির চিহ্ন নেই। আঘাতেরও চিহ্ন নেই। শরীরে রক্তে প্রচুর অ্যালকোহলও মিলেছে। এদিকে ক্লারার পরিবার জানিয়েছে, কোনও অভিযোগ তাঁরা জানাতে চান না। এই বলে দেহ সৎকারের উদ্দেশে শিলং নিয়ে যাওয়া হয়েছে। তবুও পুলিশ শেষ চেষ্টা করে দেখছে যদি কোনও সূত্র খুঁজে বের করে মৃত্যুরহস্যের সমাধান করা যায়।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications