শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিক্ষোভ চাকরী প্রার্থীদের, বাড়ল নিরাপত্তা
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিক্ষোভ চাকরী প্রার্থীদের, বাড়ল নিরাপত্তা
শিক্ষক নিয়োগের জন্য বিক্ষোভ কলকাতায় নতুন নয়। বিভিন্ন ক্ষেত্রে এই চাকরির দাবিতে রাস্তায় নামতে আগেও দেখা গিয়েছে। এবার বিক্ষোভ খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে।

পার্শ্ব শিক্ষক চাকরি প্রার্থীদের। চাকরির দাবিতে সকাল থেকেই শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে জড় হন তাঁরা। এদিন বিক্ষোভকারীদের হঠাতে প্রচুর পুলিশ আসে এলাকায়। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এক প্রকার গায়ের জোরে তিনটি ভ্যানে করে তাঁদের ওই এলাকা থেকে নিয়ে যায় পুলিশ।
আন্দোলনকারীদের অভিযোগ, কার্যত বলপ্রয়োগ করে তাদের অবস্থান থেকে সরানোর চেষ্টা করেছে পুলিশ। একইসঙ্গে হাতাহাতির খবর এসেছে। সব মিলিয়ে এদিন বিকেলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় নাকতলা এলাকায়।
এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের বক্তব্য, পাঁচ বছর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও চাকরির নিয়োগপত্র মেলেনি। কমপক্ষে ২৫০০ প্রার্থীদের যোগ্যতা প্রমাণ হয়ে গেলেও চাকরি পাননি তারা।
বিক্ষোভকারীরা ২০১৬ সালের এসএলএসটি (SLST)-র প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থী। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে তাদের এই বিক্ষোভ। এর আগে ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে অবস্থানে বসেছিলেন এরা, অনশনও করেন।
এই বিক্ষোভকারীদের দাবি, সেই সময় মুখ্যমন্ত্রী নিজে গিয়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলেও কোনও লাভ হয়নি। এর মধ্যে পাঁচ জন প্রতিনিধির চাকরি হয়ে গিয়েছে ইতিমধ্যে। বাকিদের কেন হল না, তা নিয়েই ক্ষোভ।












Click it and Unblock the Notifications