গড়িয়ায় শ্মশানে পচাগলা দেহ সৎকারের চেষ্টা, করোনায় মৃত দাবি করে তুমুল বিক্ষোভ স্থানীয়দের

গড়িয়ায় শ্মশানে পচাগলা দেহ সৎকারের চেষ্টা, করোনায় মৃত দাবি করে তুমুল বিক্ষোভ স্থানীয়দের

করোনায় মৃতদের পচাগলা দেহ সৎকার করা হচ্ছে এই অভিযোগে গড়িয়া শ্মশানের সামনে বিক্ষোভ শুরু হয় স্থানীয়দের। আঁকশি দিয়ে পচাগলা দেহ টেনে টেনে তোলা হচ্ছে একটি গাড়িতে। এরকম একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। তার পরেই স্থানীয়রা অভিযোগ করেন করোনায় মৃতদের দেহ সৎকার করা হচ্ছে।

গড়িয়া শ্মশানে উত্তেজনা

গড়িয়া শ্মশানে উত্তেজনা

গড়িয়া শ্মশানে টেনে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে পচা গলা দেহ। আঁকশি দিয়ে টেনে হিঁচড়ে তোলা হচ্ছিল দেহগুলি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লুকিয়ে করোনায় মৃতদের দেহ সৎকার করা হচ্ছে গড়িয়া শ্মশানে। তারপরেই শ্মশানের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

স্বাস্থ্য দফতরের সাফাই

স্বাস্থ্য দফতরের সাফাই

এদিকে স্বাস্থ্য দফতর দাবি করেছে, দেহগুলি বেওয়ারিশ এবং অজ্ঞাতপরিচয়। সেগুলি কোনওভাবেই করোনা আক্রান্ত হয়ে মৃতদের দেহ নয়। বেওয়ারিশ কিছু লাশ মেডিকেল কলেজের মর্গে পড়েছিল নির্ধারিত সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেই সেগুলি সৎকারে জন্য পাঠানো হয়েছিল বলে দাবি করেছে স্বাস্থ্য দফতর। ১৪টি দেহ সৎকারের জন্য পাঠানো হয়েছিল।

সৎকার না হয়েই ফিরল দেহ

সৎকার না হয়েই ফিরল দেহ

তবে স্থানীয়রা স্বাস্থ্য দফতরের এই সাফাইয়ে আমোল না দিয়ে প্রবল বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে সৎকার না করেই দেহগুলি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও করোনা আক্রান্তদের দেহ সৎকার করার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে কলকাতা পুরসভার শ্মশান কর্তৃপক্ষ।

সরকারি নির্দেশিকা

সরকারি নির্দেশিকা

পুরসভার তরফ থেকে জানানো হয়েছে গত ২৯ মে মুখ্যমন্ত্রী নির্দেশিকা পাঠিয়েছিলেন। সেখানে দাবিহীন দেহগুলি গড়িয়া শ্মশানে সৎকারের কথা বলা হয়েছিল। সেই মতই কাজ করা হচ্ছিল বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+