বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে কেন ইম্পিচমেন্ট প্রক্রিয়া শুরু নয়? তোপ খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির সৌমেন সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তাই সুপ্রিম কোর্টের উচিত তাঁর সমস্ত নির্দেশ খারিজ করা। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টে দুই বেঞ্চের মধ্যে চাপানউতোড় শুরু হয়ে গেল। মেডিক্যাল কলেজ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের এফআইআরও খারিজের নির্দেশ দেন।

বৃহস্পতিবার এই নির্দেশ সামনে আসার পরেই রীতিমতো চাপানউতোড় শুরু হয়ে যায়। বিচারপতি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। এমনই মারাত্মক অভিযোগ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সুপ্রিম কোর্টের উচিত তাঁর সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। অন্য কেউ গেলে এটা করবেন তো ? ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এদিন নির্দেশনামায় উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সিবিআইয়ের এফআইআর খারিজের নির্দেশ বিচারপতি সেন দিয়েছেন। সেটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন। ফলে সেটা বৈধ নয়। সিবিআইয়ের উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। - নির্দেশনামায় উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয়, এই নির্দেশের কপি অবিলম্বে কলকাতা হাইকোর্ট এবং দেশের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। নির্দেশনামায় উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
ভুয়ো সংশাপত্রে মেডিক্যাল কলেজে ভর্তির অভিযোগে মামলা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তার প্রেক্ষিতেই এই নির্দেশ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতে, ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ। তাই এফআইআর খারিজ হবে না। সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া এই নির্দেশ গ্রহণযোগ্য নয়। দুমাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
শুধু তাই নয়, এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কিছু রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সেন। নির্দেশনামায় উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কেন তাঁর বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে না? নির্দেশনামায় উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
বিচারপতির নির্দেশনামার প্রতিটি অংশ যেন এক একটি তোপ। বিচারপতি সৌমেন সেনের বদলি প্রসঙ্গও উত্থাপন করেছেন তিনি। কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও দুই বছর ধরে তাঁর বদলি হচ্ছে না? নির্দেশনামায় উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কে তাঁকে বাঁচাচ্ছে? দেশের প্রধান বিচারপতিকে এই বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাবেন তিনি।
আরও বিস্ফোরক অভিযোগ এনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি অমৃতা সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেওয়া হয়।
বিচারপতির দাবি, প্রথমে বলেছিলেন, অভিষেক বন্দোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যত আছে। তাঁকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতির অমৃতা সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তৃতীয়ত, প্রাথমিকের দুটি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। বিচারপতির অমৃতা সিনহা এটা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। প্রধান বিচারপতি বিষয়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। বিচারপতি সিনহার কাছ থেকে এই ঘটনা জানতে পেরেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications