মেট্রো বিভ্রান্তি অব্যাহত, এবার নন-এসি রেকে বিপত্তি, ভোগান্তি যাত্রীদের
ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাটের জেরে অসুবিধায় নিত্যযাত্রীরা। এবার ময়দান স্টেশনে নন-এসি রেকে বিপত্তি। বেশকিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল।
ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাটের জেরে অসুবিধায় নিত্যযাত্রীরা। এবার ময়দান স্টেশনে নন-এসি রেকে বিপত্তি। বেশকিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল। বুধবার ময়দান মেট্রো স্টেশনে আচমকাই একটি দরজা বন্ধ হচ্ছিল না। এর পর সেখানেই নামিয়ে দেওয়ার হয় যাত্রীদের।

ঘটনায় ৯:৫৩ থেকে প্রায় ২০ মিনিট সেখানেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরে ট্রেনটিকে কার শেডে পাঠিয়ে দেওয়া হয়। স্বাভাবিক হয় মেট্রো চলাচল।
এর আগেও এই মেট্রোর দরজায় বিপত্তি জেরে প্রাণ যায় একজনের। তাতেও ঘুম ভাঙ্গেনি মেট্রোর। ওই ঘটনার পরেও একাধিক বার মেট্রোর দরজা বিভ্রাট হয়। এছাড়াও চলতি সপ্তাহেই একাধিক বার একাধিক ব্যাক্তি আত্মহত্যার জন্য জায়গা বেছে নেয় এই মেট্রোতেই।
কিন্তু বারংবার তা আটকাতে ব্যর্থ মেট্রো কর্তপক্ষ। এতো কিছুর পরে প্রশ্ন উঠছে মেট্রোর নিরাপত্তা নিয়ে।












Click it and Unblock the Notifications