তাপস-সুদীপের পর আরও ছয় শীর্ষনেতা রোজভ্যালিকাণ্ডে সিবিআই-স্ক্যানারে

তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার কে? তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে ওয়াকিবহাল মহলে। এরই মধ্যে ছ-সাত জনের একটি তালিকা প্রস্তুত করে ফেলেছে সিবিআই।

কলকাতা, ৩ জানুয়ারি : তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার কে? তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে ওয়াকিবহাল মহলে। এরই মধ্যে ছ-সাত জনের একটি তালিকা প্রস্তুত করে ফেলেছে সিবিআই। তবে এই তালিকায় শুধু তৃণমূলের শীর্ষনেতারা রয়েছেন, নাকি অন্য রাজনৈতিক দলের নেতারাও আছেন, তা স্পষ্ট করেননি সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, তাঁদের মধ্যে দু'জনকে খুব শীঘ্রই তলব করা হতে পারে। এই জল্পনায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে।

এদিকে এদিনই তাপস পালকে ভুবনেশ্বরের বিশেষ আদালতে তোলা হয়। সিবিআই আরও চারদিন তাঁকে নিজেদের হেফাজতে চেয়েছিল। আদালত তাঁর তিনদিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে। উল্লেখ্য এদিনই সিবিআই রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার করেছে তৃণমূলের আর এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দুই সাংসদকে একসঙ্গে বসিয়ে জেরা করতে চায় সিবিআই।

তাপস-সুদীপের পর আরও ছয় শীর্ষনেতা রোজভ্যালিকাণ্ডে সিবিআই-স্ক্যানারে

দু'জনকে এক টেবিলে বসিয়ে জেরা করলে অনেক প্রভাবশালীর রোজভ্যালি-যোগ সামনে চলে আসবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। তারপরই নিশ্চিত হয়ে তাঁদেরকে ডাকতে চাইছে সিবিআই। সেই তত্ত্ব খাড়া করেই তাপসকে এদিন নিজেদের হেফাজতে নেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা।

ঠিক যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আগে তাপস পালকে ম্যারাথান জেরা করে প্রশ্নমালা তৈরি করছিল সিবিআই, ঠিক তেমনই এবার সুদীপ ও তাপসকে একসঙ্গে বসিয়ে জেরা করে অন্য প্রভাবশালীদের রোজভ্যালি-যোগের ব্যাপারে নিশ্চিত করতে চাইছেন তদন্তকারীরা। তারপরই একে একে তাঁদের ডাকা হতে পারে। মোট কথা সারদার পর এবার রোজভ্যালি নিয়ে সিবিআই জাল গোটাতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+