বামেদের পথে শামিল বিজেপিও, সবমিলিয়ে ২৪ ঘণ্টা ধর্মঘটের আশঙ্কা বৃহস্পতিবার
কলকাতা, ২৭ এপ্রিল : পুরভোটে সন্ত্রাস এক ছাতার তলায় এনে দিল বাম-বিজেপিকে।
বামেদের পথই একইরকমভাবে অনুসরণ করলেন রাহুল সিনহা। শনিবার রাজ্য জুড়ে ভোট বিভীষিকার পর কমিশনের দপ্তরের সামনে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ জানিয়ে বাম নেতারা আগামী ৩০ তারিখ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। এদিন পুরভোটে 'সন্ত্রাস'-এর প্রতিবাদে বিজেপিও বনধের ডাক দিল।

আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার, সিপিএমের পাশাপাশি বিজেপিও পৃথকভাবে ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল।
এদিন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাস্তা রোকো করে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ দেখান রাহুল সিনহা, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির প্রথমসারির নেতৃত্ব। এরপরই ধর্মঘটের কথা সরকারিভাবে জানানো হয়।
বিজেপির এই ধর্মঘটকে সমর্থন করেছে বামেরাও। দলের তরফে সূর্যকান্ত মিশ্র বলেন, "গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সব দলকেই এগিয়ে আসতে হবে। বিজেপির এই ধর্মঘটকে আমরা সবাই সমর্থন জানাচ্ছি।"
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের নতুন 'রোড ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি বিল' বাতিলের দাবিতে এই বৃহস্পতিবারই দেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে সিটু, আইএনটিইউসি সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। সেই ধর্মঘটকে গতকালই বামফ্রন্টের তরফে সমর্থন জানানো হয়েছে। ফলে বাম-বিজেপির সাধারণ ধর্মঘট ১২ ঘণ্টা হলেও তার প্রভাব চলবে তার পরের আরও ১২ ঘণ্টা।
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications