রাজনৈতিক বার্তাবহ, ভোট পরবর্তী হিংসার কথা বলছে এই দুর্গা মণ্ডপ
দুর্গাপূজা শুরু হয়ে গিয়েছে বললেও ভুল হয় না। মহালয়া থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শকের ঢল। প্রতিমা এবং প্যান্ডেলে তুলির শেষ ছোঁয়া দেওয়া চলছে। উৎসবের মেজাজ লেগে গিয়েছে বাংলায়। সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি পুরোদমে চলছে। এসবের মাঝে একটি প্যান্ডে বিশেষ থিমের জন্য নজরে চলে এসেছে। মণ্ডপ পুরোপুরি রাজনৈতিক বার্তাবহ।

কারা বানিয়েছে এই মণ্ডপ?
নারকেলডাঙ্গার কাছে সরস্বতী কালীমাতা মন্দির পরিষদ ক্লাব তাদের থিমকে পুরোপুরি রাজনৈতিক দিকে নিয়ে গিয়েছে। আপাত দৃষ্টিতে তা না মনে হতেও পারে তবে ওই মণ্ডপ উদ্বোধন যিনি করছেন তাতেই স্পষ্ট হয়ে যায় ওই মণ্ডপ কতটা রাজনৈতিক বার্তা দিচ্ছে। 'বাংলায় রক্তপাত'-এই থিমের উপর নির্ভর করে তাঁরা যে মণ্ডপ বানিয়েছে তাতে ভোট-পরবর্তী হিংসাকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর বার্তা হল "মায়েদের কান্না রক্তাক্ত বাংলা"

কে উদ্বোধন করলেন?
মঙ্গলবার বিরোধীদলীয় নেতা এবং বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মণ্ডপের উদ্বোধন করেন। প্যান্ডেলটি অভিজিৎ সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে, যিনি ভোট-পরবর্তী হিংসার সময় নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে, যিনি ছিলেন একজন বিজেপি কর্মী। প্যান্ডেলের থিমের এই ভাবনা মৃতের ভাই বিশ্বজিৎ সরকারের মাথা থেকে এসেছে। যিনি আবার ওই ক্লাবেরও প্রধান বটে।

বার্তাবহ মণ্ডপ
লাল এবং কালো রঙের ছিটে দিয়ে, নির্বাচনের পরে হওয়া রক্তপাত এবং হিংসা এবং তা কীভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে গ্রাস করেছিল তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দুর্গা মূর্তিটি শোকার্ত মা ও ছেলের কথা বলছে।বিশ্বজিৎ সরকার বলেছে যে, এই থিমের পিছনে যে ভাবনা রয়েছে তা ২০২১ সালের 'অন্ধকার সময়'কে মনে করায়।
তিনি এও বলেছেন যে, "আমার উদ্দেশ্য ছিল গত বছরের নির্বাচনের পরে বাংলায় ভয়াবহ সময়কে তুলে ধরা।" তিনি বলেন যে, "অনেক মানুষকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য নারী ধর্ষিত হয়েছে। থিম এই বার্তা দেয় যে এই ধরনের একটি ঘটনার একটি পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। একজন মাকে তাদের সন্তানকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য হারানো উচিত নয়।"
প্যান্ডেলের পরিবেশটা বেশ ভয়াবহ। গান বা মন্ত্রের পরিবর্তে ভুতুড়ে কান্না প্যান্ডেলকে গ্রাস করেছিল। বিশ্বজিৎ সরকার বলেছেন যে ওই সময়ে রাজ্যে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমার পরিবার এবং অন্যরা হিংসার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এটি তৈরি করার যাত্রা সহজ কাজ ছিল না বলে জানিয়েছেন বিশ্বজিৎ সরকার। তিনি ক্ষমতাসীন সরকারের দিকে আঙুল তুলেছেন। তার প্রচেষ্টাকে বন্ধ করতে "ভীতি প্রদর্শনের কৌশল" ব্যবহার করার অভিযোগ করেছেন। "স্থানীয় কর্তৃপক্ষ শ্রমিকদের এখানে বাঁশের খাদ বসাতে নিষেধ করেছে। কেউ কেউ প্যান্ডেল পুড়িয়ে দেওয়ার কথাও বলে।" বলেন বিশ্বজিৎ। তিনি গিয়েছিলেন এবং অভিযোগ করেছেন যে রাজ্য পুলিশ তাদের সাহায্য করতে অস্বীকার করেছে যেহেতু তারা টিএমসি সুপ্রিমো এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের "নিয়ন্ত্রিত"।

অভিজিৎ সরকারের মৃত্যু
বিশ্বজিতের ভাই অভিজিৎ সরকারকে ২০২১ সালের মে মাসে খুন হতে হয় এবং তার দেহ হাওড়ার কাঁকুরগাছি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। সরকার পরিবার অভিজিৎ হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলেছিল তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই সিবিআই তদন্ত শুরু হয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications