RG Kar Case Hearing: বদল বিচারপতি, মঙ্গলে আরজি কর মামলার 'সুপ্রিম' শুনানি; বিচারহীন চার মাস পার
RG Kar case Hearing: দীর্ঘ এক মাস ব্যবধানের পর মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানির জন্য উঠতে পারে আরজি কর মামলা। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় শেষবার গত ৭ নভেম্বর শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। এখন মেলেনি বিচার। এরই মাঝে আরজি কর কাণ্ডের চার মাস পূর্ণ হল সোমবার।
ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি হিসেবে অবসর নেওয়ার আগে আরজি কর মামলার শুনানি হয়েছিল শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) দায়িত্ব গ্রহণ করার পর মঙ্গলবার এই প্রথম শুনানি হতে চলেছে আরজি কর ধর্ষণ ও খুন মামলার (RG Kar rape and murder case)।

মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে নতুনভাবে শোনা হবে আরজি কর মামলা। এর আগে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারডিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলা শোনা হয়েছিল।
বিচারপতির সংখ্যায় বদলের জেরে মামলার (RG Kar case) উপর কোনও প্রভাব পড়বে কিনা তা নিয়ে আশঙ্কায় আইনজীবীরা (Advocates)। যদিও মামলায় অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হবে কি না তা নিয়েও সন্দিহান আইনজীবীরা।
গত শুনানিতে আরজি কর মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার সওয়াল প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট। এদিকে সোমবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে ১৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদহ কোর্ট।
আদালতে সোমবার সিবিআই স্পষ্টতই জানায়, তদন্তে নেমে প্রায় ৯০০ ঘণ্টার ভিডিয়ো ফুটেজ পরীক্ষা করে দেখা হয়েছে। গোটা ঘটনা হাসির খোরাক নয় বলে জানিয়ে দেয় সিবিআই। সিবিআইয়ের আবেদন মেনে ধৃত ২ জনকেই জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের তোড়জোড় চলছে বলেও খবর সিবিআই সূত্রের।
কুলতলির নাবালিকা ধর্ষণ খুনে দোষীকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। এবার আরজি কর কাণ্ড নিয়েও বিচারের আশায় বুক বাঁধছে সব পক্ষই। মঙ্গলে সুপ্রিম শুনানির আগে সোমবার চার মাস পূর্ণ হল আরজি করের নৃশংস কাণ্ডের। সোমবার রাজপথে নামলেন চিকিৎসক থেকে আমজনতা। আরজি কর হাসপাতাল থেকে শ্যামবাজার পাঁচ মাথা মোড় পর্যন্ত মোমবাতি মিছিল করে মানববন্ধন করা হয়।












Click it and Unblock the Notifications