ধর্মতলায় ১১৫ ঘণ্টা অতিক্রান্ত অনশনের, অনিকেত মাহাতোর স্বাস্থ্যের অবনতি

১১৫ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে জুনিয়র চিকিৎসকদের অনশনের। অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে গতকাল থেকেই। পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে। রাজ্য সরকার এখনও আন্দোলনকারীদের দাবি মেনে নেয়নি। সরকার আরও আলোচনা চালানোর পক্ষে।

সপ্তমীর দিনভর ধর্মতলার অনশন মঞ্চে ধরা পড়ল চাপা উত্তেজনার ছবি। ত্রিধারা সম্মেলনীর দুর্গাপুজোর মণ্ডপে জুনিয়র চিকিৎসকরা স্লোগান দিয়েছিলেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে লালবাজার নিয়ে যায়। নয় জনকে আলিপুর আদালতে আজ তোলা হয়েছে।

doctors

আলিপুর আদালতের বাইরে আন্দোলনকারী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা রয়েছেন। সেখানেও পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগানিং চলছে। ৯ জনকে মুক্তি না দেওয়া পর্যন্ত আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচি চলবে। এই কথাও জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ধর্মতলায় অনশন মঞ্চকে কেন্দ্র করে সাধারণ মানুষের জটলা বাড়ছে। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অন্যান্য অনশনকারীদের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে। সাত জন জুনিয়র চিকিৎসক অনশন করছেন। চার দিনের বেশি তারা খাবার খাননি। ফলে শরীরে একাধিক সমস্যা আসতে শুরু করেছে। জলের ঘাটতি দেখা যাচ্ছে। শরীরে সোডিয়ামের পরিমাণও কমছে অনেকের। রক্তচাপ কমতে শুরু করেছে। ইতিমধ্যেই সিনিয়র চিকিৎসকরা অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।

এদিকে কলকাতার আর এন টেগোর বেসরকারি হাসপাতালেও এবার প্রতিবাদের সুর। হাসপাতালে সিনিয়র চিকিৎসকরা কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা আংশিক কর্মবিরতিতে যাচ্ছেন। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত এই আংশিক কর্মবিরতি চলবে। হাসপাতালের জরুরি বিভাগ চলবে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হল। পরিস্থিতির গুরুত্ব বিচার করে কর্মবিরতি আগামী দিনে আরও বাড়তে পারে। সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আন্দোলনের পথ থেকে সরে আসছেন না জুনিয়র চিকিৎসকরা। ১০ দফা দাবিতে আন্দোলন চলবেই। রাজ্য সরকার কি তাঁদের দাবিকে মেনে নেবে? সেই প্রশ্ন বার বার উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+