কলকাতার রাজপথে ট্রাক্টর চালিয়ে মোদী-দিদি দুই সরকারের বিরোধিতা অধীর চৌধুরীর

কলকাতার রাজপথে ট্রাক্টর চালিয়ে মোদী সরকারের কালা কৃষি আইনের বিরুদ্ধে এক অভিনব ও শক্তিশালী প্রতিবাদ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

কলকাতার রাজপথে ট্রাক্টর চালালেন অধীর চৌধুরী

যে সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় বিজেপির নির্বাচনী ঘুটি সাজাতে এসে মোদী সরকারের প্রচার করছেন, সে সময় কৃষি প্রধান পশ্চিমবঙ্গে মোদী সরকারের কালা কৃষি আইনগুলির বিরুদ্ধে রাস্তায় নেমে বিজেপির প্রচার কৌশলের উপর স্টিম রোলার চালিয়ে দিলেন প্রদেশ সভাপতি। চৌরঙ্গীর রাস্তায় গ্রামের কৃষকদের সঙ্গে প্রতারণার ইস্যু তুলে এনে কংগ্রেস এই লড়াইকে এক সর্বাঙ্গীন সংগ্রামে পরিণত করল।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত অগুনিত কংগ্রেস কর্মী , জেলা সভাপতি, বিধায়কগণ, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী আব্দুল মান্নান, বিধানসভায় কংগ্রেস দলের মুখ্য সচেতক শ্রী মনোজ চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিপুল সংখ্যায় এই ট্রাক্টর মিছিলে অংশগ্রহণ করেন।

সংসদের মধ্যে ও বাইরে কংগ্রেসের এই দেশব্যাপী কৃষি আইন বিরোধী আন্দোলন কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের উপর চাপ বাড়াল। এই আইনগুলির ফলে শুধু কৃষকরাই বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাবে না, বাজারে চাল, ডাল, সবজির দাম হবে আকাশছোঁয়া। এমনিতেই পশ্চিমবঙ্গে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষের অসহায় অবস্থা। বাংলার অর্থনীতির মেরুদন্ড সম্পূর্ণভাবে ভেঙে গেছে। সাধারণ মানুষ চরম বিপদে পড়েছে।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন যে পশ্চিমবঙ্গে বেকারদের দুর্বিষহ পরিস্থিতি। বাংলার যুবকদের ভবিষ্যত তৃণমূল সরকার মদ ও লটারির প্রতি আসক্তি বাড়িয়ে নষ্ট করছে।

পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের বাইরে কংগ্রেস ও বাম জোট আগামী দিনের একমাত্র বিকল্প শক্তি, যে শক্তি তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+