মেডিকেলে জটিল অস্ত্রোপচার, রোগীর পেটে মিলল ৬৩৯ টি পেরেক
পেট থেকে বেরলো ৬৩৯ টি পেরেক। কলকাতা মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের শল্য চিকিৎসকরা জটিল অস্ত্রোপচার করে এমনই শয়ে শয়ে পেরেক বের করেছেন এক রোগী পেট থেকে। বর্তমানে ওই রোগী স্থিতিশীল।
পেট থেকে বেরলো ৬৩৯ টি পেরেক। কলকাতা মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের শল্য চিকিৎসকরা জটিল অস্ত্রোপচার করে এমনই শয়ে শয়ে পেরেক বের করেছেন এক রোগী পেট থেকে। বর্তমানে ওই রোগী স্থিতিশীল বলে জানা গিয়েছে।

উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা প্রদীপকুমার ঢালি স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত। চিকিরসকদের কথা মতো কেউই তাঁকে বিশেষ ঘাঁটাতেন না। মাটিতে বসে মাটি থেকেই নানান রকমের জিনিস তুলে খেয়ে নিতেন প্রদীপকুমার ঢালি।
মাস দুয়ের আগে থেকে হঠাৎই পেটে অসহ্য যন্ত্রণা। বাড়ির লোকেরা স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। এক্স-রে দেখা যায় পেটের মধ্যে রয়েছে দলা পাকানো বস্তু। এন্ডোস্কোপি করা হলে পেটে ধাতব বস্তুর উপস্থিতি টের পান চিকিৎসকরা। এরপরেই রোগীকে ভর্তি করা হয় মেডিকেল কলেজে।
স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত প্রদীপ কুমার ঢালি, চিকিৎসকদের কাছে নিজেও স্বীকার করেন, তিনি পেরেক ও মাটি খেয়েছিলেন।
সোমবার শুরু হয় অপারেশন। পেট কাটতেই বেরোতে থাকে শয়ে শয়ে পেরেক। চুম্বকের সাহায্য নিয়ে চিকিৎসকরা বের করেন ৬৩৯ টি পেরেক। সবই ছিল রোগীর পাকস্থলিতে। হাসপাতালের জেনারেল সার্জন সিদ্ধার্থ বিশ্বাস জানিয়েছেন, অপারেশনে সময় লেগেছে দেড় ঘণ্টার ওপর। প্রায় ১৫ সেন্টিমিটার অংশ কেটে পেট থেকে পেরেক ছাড়াও বেরিয়েছে বেশ কিছুটা মাটিও। আপাতত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে রোগীকে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications