মেয়েদের মধ্যে প্রথম সে, বিশ্বাসই হয়নি অভ্রদীপ্তার! মোবাইলে গল্পের বই পড়াই নেশা তার

মেধা তালিকায় পঞ্চম স্থান পাওয়া টালিগঞ্জের অভ্রদীপ্তা ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে। অভ্রদীপ্তা যে কিছু একটা হবে এমন আশা ছিল মায়ের। সে নিজেও আশা করেছিল।

মেধা তালিকায় পঞ্চম স্থান পাওয়া টালিগঞ্জের অভ্রদীপ্তা ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে। অভ্রদীপ্তা যে কিছু একটা হবে এমন আশা ছিল মায়ের। সে নিজেও আশা করেছিল। সেইমতোই মেধা তালিকায় স্থান করে নিয়েছে অভ্রদীপ্তা। প্রথম প্রতিক্রিয়া অভ্রদীপ্তা জানাল, বিশ্বাসই হচ্ছিল না শুনে। যতক্ষণ না টিভিতে দেখলাম আমার নাম বিশ্বাস করতে পারিনি।

বিশ্বাসই হয়নি মেয়েদের মধ্যে প্রথম হয়েছে সে, মোবাইলে গল্পের বই পড়াই নেশা অভ্রদীপ্তার

অভ্রদীপ্তার মা-ও জানাল, মেয়ের সাফল্যে আত্মহারা হয়ে যাওয়ার ঘটনা। শুধু মেয়ের নামটা শুনেছিলাম টিভিতে, তারপর আর কিছুই মনে নেই আমার। এতটাই আনন্দ হয়েছে বলে বোঝাতে পারব না। জানালেন অভ্রদীপ্তার শিক্ষিকা মা। সেইসঙ্গে মা জানিয়ে দিলেন মেয়েও তাঁর মতো শিক্ষিকা হবে। অধ্যাপনা করবে, এটাই তাঁদের স্বপ্ন।

এবার সায়েন্স স্ট্রিমে ৪৮৬ নম্বর পেয়েছে মেয়েদের মধ্যে প্রথম অভ্রদীপ্তা। পড়াশোনার ফাঁকে গল্পের বই পড়তে ভালোবাসে সে। পাঠ্যবই পড়তে পড়তে বোর হয়ে গেলে সে গল্পের বই পড়ত। এটাই তার অভ্যাস। তার প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। একইসঙ্গে মোবাইল ঘাঁটতেও পছন্দ করে অভ্রদীপ্তা। মোবাইলে গেমস না হলে গল্পের বই ডাউনলোড করে পড়াই তাঁর নেশা।

মা-বাবার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকার সাহায্য যেমন পেয়েছে অভ্রদীপ্তা, তেমনই পেয়েছে দিদির সাহায্য। বাড়িতে দিদিই তার শিক্ষিকা। সমস্ত বিষয়ে তাঁকে সাহায্য করেছে দিদি। এমন আনন্দঘন দিনে সে কথা জানাতেও ভুলল না অভ্রদীপ্তা। আর জানাল অবসর সময় কার্টুন দেখতে সে খুব ভালোবাসে। মা-ও জানান, এখনও শিশুভাব কাটেনি মেয়ের, তাই মেয়ে বড় হয়ে কী হবে, তা এখনও ঠিক করেই উঠতে পারেনি। তবে আমি বলছি, মেয়ে শিক্ষিকাই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+