ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস বাড়িতে ধোঁয়া? কোথায় আগুন লাগল?
ফের আগুন কলকাতার ক্যামাক স্ট্রিটে? এবার আগুন লাগল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বাড়িতে? বৃহস্পতিবার বেলার দিকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশপাশে। ওই বাড়িতে একাধিক অফিস রয়েছে। ফলে অফিস কর্মীদের মধ্যেও আতঙ্ক দেখতে পাওয়া যায়।
কোথায় লাগল আগুন? তাই নিয়ে শুরু হয়ে যায় চর্চা। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস বাড়িতে বেসমেন্ট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সাধারণত ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। ধোঁয়া দেখেই খবর দেওয়া হয় দমকল অফিসে৷

দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে। কোথায় আগুন লাগল? কোথায় ধোঁয়ার উৎসস্থল? সেই বিষয়ে তল্লাশি চলছে৷ এই খবর লেখা পর্যন্ত দমকল কর্মীরা বেসমেন্টে রয়েছেন। আদৌ ভিতরে কোনও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে কী? সেই সব খতিয়ে দেখা হচ্ছে।
ওই বাড়িতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস৷ সেখানে অনেকেই যাতায়াত করেন। এছাড়াও ওই বাড়িতে একাধিক অফিস রয়েছে। ফলে চাঞ্চল্য, আতঙ্ক দুইই ছড়িয়ে পড়ে। পুলিশও ঘটনাস্থলে গিয়েছে বলে খবর।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কলকাতায় নেই। দিল্লিতে সংসদীয় অধিবেশন চলছে। বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লি রয়েছেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ। গতকাল তিনি লোকসভায় বক্তব্য রেখেছিলেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications