একসময় বলত দুর্গাপুজো হয় না, তারাই পুজো উদ্বোধনে আসছেন, নাম না করে শাহ খোঁচা অভিষেকের
মহালয়ার দিনেও বাংলায় রাজনৈতিক খোঁচা। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোকে নিয়েও রাজনৈতিক দলাদলি চলছে। সেই বিষয়কে এদিন উসকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জাগো বাংলার শারদ পত্রিকা প্রকাশ হয়েছে এ দিন। তৃণমূল সুপ্রিমো বাড়িতে বিশ্রামে রয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলমঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী সহ অন্যান্যদের দেখতে পাওয়া যায়। বক্তব্যে বিজেপিকে নাম না করেই খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এখন আর সপ্তমীতে নয়, মহালয়ার পর থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে কলকাতার বিভিন্ন অংশে। জেলাও পিছিয়ে নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগেই অনেক পুজোর উদ্বোধন করে ফেলেছেন। আরও পুজো উদ্বোধন হবে আগামী দু-তিন দিনের মধ্যে। তৃতীয়া থেকেই কলকাতার পুজো জমজমাট। এ কথা গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে।
এর আগে নির্বাচনে প্রচারে বিজেপি ঝড় তুলেছিল। রাজ্যে দুর্গাপুজো তৃণমূলের কারণে সঠিকভাবে করা যাচ্ছে না। দুর্গাপুজো করার ক্ষেত্রেও একাধিক বাধা আসছে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বের মুখেও এমন বক্তব্য শোনা গিয়েছিল। এখন রাজ্যে পিতৃপক্ষের বহু পুজোর উদ্বোধন হচ্ছে। তাই নিয়েও মন্তব্য করছেন রাজ্যের বিজেপি নেতারা।
পুরনো ইস্যুকে নতুন করে উসকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি বললেন, দেবীর আগমণ পিতৃপক্ষের পর মাতৃপক্ষের সূচনা। আমরা যখন ছোট ছিলাম চারটে দিনেই আমাদের পুজো সীমাবদ্ধ থাকত। জাতিবর্ণ বর্গ নির্বিশেষে দুর্গাপুজো হয়। যারা এক সময় বলত বাংলায় দুর্গাপুজো হয় না। তারাই এখন দুর্গাপুজো উদ্বোধন করতে আসে।
এই কথার মধ্যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ খোঁচা রয়েছে। কারণ দ্বিতীয়ার দিন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন তিনি। এমনই কথা শোনা যাচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি পুজো বিজেপি নেতাদের উদ্বোধন করার কথা রয়েছে। বাংলায় দুর্গাপুজো নিয়ে একাধিক বাক্যবাণ শোনা গিয়েছিল কেন্দ্রের বিজেপি নেতাদের গলায়। এবার যেন তারই খোঁচা দিলেন অভিষেক।
এছাড়াও অভিষেক বলেন, আড়াই বছর হতে চলল জাগো বাংলা সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। চিরাচরিত প্রথায় জাগো বাংলার উদ্বোধন হয় আমাদের নেত্রীর হাতে। আজ তিনি সশরীরে থাকতে পারেননি।
বিজেপির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতাদের অন্যতম প্রতিপক্ষ। এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একটা অংশ। সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ বক্তব্য, ইউনেস্কো বড় মর্যাদা দিয়েছে। সকলে পুজো উপভোগ করুন। অশুভ শক্তির বিনাশ এই মাটিতে হয়। বাংলার উন্নয়ন যেন আমরা ত্বরান্বিত রাখতে পারি।












Click it and Unblock the Notifications