Abhishek Banerjee: অভিষেকের মন্তব্যে আদালত অবমাননা! বৃহত্তর বেঞ্চে হলফনামা দাখিলের নির্দেশ প্রধান বিচারপতির
Abhishek Banerjee:হাই কোর্টের বিচারপতির নামে অপমানজনক ও অবমাননাকর মন্তব্য নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ছিলেন অন্য আইনজীবীরাও। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আর্জি জানান আইনজীবীরা।
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে বলেন, হাইকোর্ট মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে। এত খুন হয়েছে হাই কোর্টের জন্য, প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করা হচ্ছে (Abhishek Banerjee)। স্পেশাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি দিক আদালত। আবেদনে বলেন তিনি। প্রধান বিচারপতি বৃহত্তর বেঞ্চে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছেন।

আইনজীবী শাক্য সেন ও বলেন, এই একই ব্যক্তি আগেও হাইকোর্টের বিচারপতিদের নামে আদালত অবমাননাকর মন্তব্য করেছেন। কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার লাগানো সহ বেঞ্চ বয়কট করা হয়েছিল। প্রধান বিচারপতি বিষয়টি ওই মামলার সঙ্গে শুনানির আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এসএসকেএম হাসপাতালে ভর্তি সংঘর্ষে আহত দলের নেতা-কর্মীদের দেখতে গিয়েছিলেন। তারপর সেখানে তিনি বলেছিলেন, যাঁদের জেলে থাকা উচিত, তাঁদের সাহায্য আর মদত দিয়ে পুলিশ ও প্রশাসনের হাত কার্যত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

তিনি বিচারপতি মান্থা শুভেন্দু অধিকারীকে আগামী দিনের সম্ভাব্য অপকর্মের জন্য আগেভাগে নিরাপত্তা দিয়ে রেখেছিলেন বলেও মন্তব্যে করেছিলেন। তিনি আরও বলেছিলেন, এই একটাই বেঞ্চ শুভেন্দু অধিকারীকে প্রটোকশন দিয়েছে, অনুগামীদের নিরাপত্তা দিয়েছে। আজকের পরিস্থিতির জন্য দায়ী কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, বলেছিলেন তিনি।
রবিবার এক অনুষ্ঠানে প্রাক্তন বিচারপতি, অ্যাডভোকেট জেনারেলরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বলে, এই মন্তব্য আদালত অবমাননার শামিল। প্রসঙ্গত এদিন সওয়ালের সময় বিকাশরঞ্জন ভট্টাচার্য এই মন্তব্যেরও উল্লেখ করেন।












Click it and Unblock the Notifications