Abhishek Banerjee: বেশ কিছু কেন্দ্রের জন্য পর্যবেক্ষক! ৪ঠা জুন কোন পদ্ধতিতে কাজ, বুঝিয়ে দিলেন অভিষেক
Abhishek Banerjee: ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় করা এক্সিট পোলের অনুমান মেলেনি, এবারও মিলবে না। দলের নেতাদের নিয়ে বৈঠকে এমনটাই মত প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দিতেই এমন সমীক্ষা, মন্তব্য করেছেন অভিষেক, এমনটাই খবর সূত্রের।
অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্সিট পোলের অনুমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিজেপি এক্সিট পোলের এই ধরনের ফল তৈরি করে মিডিয়ার জন্য দিয়েছে। তিনি এই হিসেব মানেন না বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের জরুরি বৈঠক
মঙ্গলবার গণনার আগে রবিবার দলের জেলার নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি গণনার দিনেক করণীয় কর্তব্য বুঝিয়ে দেন। পাশাপাশি বেশ কিছু লোকসভার আসনের জন্য পর্যবেক্ষণ নিয়োগ করেছেন।
কোন কেন্দ্রের জন্য কোন পর্যবেক্ষক
তৃণমূল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কয়েকটি কেন্দ্রের জন্য দলের তরপে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সোমবার তাঁদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে সব প্রস্তুতি সেরে ফেলতে হবে এবং সোমবার রাতের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে দলকে।
- তমলুকের গণনা কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে।
- হুগলি কেন্দ্রের গণনার জন্য পর্যবেক্ষক করা হয়েছে ইন্দ্রনীল সেনকে।
- উলুবেড়িয়া কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে মন্ত্রী পুলক রায়কে।
- আরামবাগের গণনা কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে শান্তনু সেনকে।
- মেদিনীপুর কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে জয়প্রকাশ মজুমদারকে।
- ঘাটাল কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে মন্ত্রী মানস ভুঁইয়া এবং পিংলার বিধায়ক অজিত মাইতিকে।
- কাঁথি কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে খোদ প্রার্থী উত্তম বারিককেই।
- বিষ্ণুপুর কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে সমীর চক্রবর্তীকে
- কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা
রাজনৈতিক বিশ্লেষকরা তৃণমূলের এই পর্যবেক্ষক নিয়োগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। কেননা এর মধ্যে বিজেপির জেলা আসনও রয়েছে।
কী কী কাজ বোঝালেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ৪২ টি কেন্দ্রের প্রার্থী, জেলা সভাপতি এবং গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের ফর্ম ফিলআপ করানো কথা বলেন। পাশাপাশি তিনি দলের নেতাদের নির্দেশ দেন, গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও এজেন্টরা যেন শেষ পর্যন্ত থাকেন। কোনও প্ররোচনাতেই তাঁরা যেন কাউন্টিং সেন্টার ছেড়ে বেরিয়ে না আসেন। গণনা কেন্দ্রে পর্যাপ্ত লোক রাখতেও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications