২০১৮-র পুনরাবৃত্তি চান না অভিষেক, তৃণমূলের তিন জেলা নেতৃত্বকে পঞ্চায়েত বার্তা
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই মেপে মেপে পা ফেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ধরে ধরে তিনি বৈঠক করছেন। জেলা নেতৃত্বকে প্রয়োজনীয় বার্তা দিচ্ছেন। সেখানে অভিষেকের সার কথা, ২০১৮-র পুনরাবৃত্তি চাই না।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই মেপে মেপে পা ফেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ধরে ধরে তিনি বৈঠক করছেন। জেলা নেতৃত্বকে প্রয়োজনীয় বার্তা দিচ্ছেন। সেখানে অভিষেকের সার কথা, ২০১৮-র পুনরাবৃত্তি চাই না। কোনওভাবেই পঞ্চায়েত ভোটে পেশিশক্তি প্রয়োগ নয়, সংগঠনের জোরে জিততে হবে। বুথ সংগঠনকে তাই শক্তিশালী করার কথা বলছেন তিনি।

বুথ সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে
সোমবার ঘাটাল, মেদিনীপুর ও ঝাড়গ্রামের সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন অভিষেক। জেলা নেতৃত্বকে তিনি জানিয়ে দেন, যেখানে আমাদের সংগঠন শক্তিশালী সেখানে আমরা জিতব, যেখানে শক্তিশালী নই আমরা, সেখানেও জয়ই হবে আমাদের লক্ষ্য। সে জন্য বুথ সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। কিন্তু জোর করে জয় হাসিল করব না।

সরকার যে পরিষেবা দিচ্ছে, তা প্রচার করবে হবে
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সাংগঠনিক শক্তিতে জিততে হবে। আমাদের সরকার মানুষের পাশে থাকে। মানুষের জন্য কাজ করে। আপনারাও মানুষের কাছে যান। আমাদের জনমুখী প্রকল্পের কথা বলুন। আমরা কীভাবে মানুষের সমস্ত কাজে পাশে থাকি, তা বোঝান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পরিষেবা দিচ্ছে, তা প্রচার করবে হবে।

সামনে পঞ্চায়েত ভোট, সকলকে এক হয়ে চলতে হবে
দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, পঞ্চায়েতে কোনওরকম বিশৃঙ্খলা করা যাবে না। ঐক্যবদ্ধ মানুষের মন জয় করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের বাড়িতে বাড়িতে যান। সামনে পঞ্চায়েত ভোট, সকলকে এক হয়ে চলতে হবে।

দলের সিদ্ধান্ত মানতে হবে টিকিট নিয়ে
একইসঙ্গে তিনি জানিয়েছেন, নিজের লোক হলেই সে টিকিট পাবে, এটা হবে না। নাম নিয়ে আলোচনা করা হবে। যাঁর গ্রহণযোগ্যতা বেশি, তিনি টিকিট পাবেন। যিনি মানুষের পাশে থাকবেন, তিনিই টিকিট পাবেন। দলের সিদ্ধান্ত মানতে হবে। ধারাবাহিক আন্দোলন করে যেতে হবে। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনই একমাত্র পথ। কেননা কেন্দ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ষড়যন্ত্র করে চলেছে রাজ্যের সঙ্গে।

অভিষেক দমবার পাত্র নন
অভিষেকের অভিযান থেমে নেই। যতই সিবিআই-ইডি দিয়ে তৃণমূলকে জব্দ করার ষড়যন্ত্র করা হোক, অভিষেক দমবার পাত্র নন। দলের দুই হেভিওয়েট নেতাকে নিয়ে অস্বস্তিই তৈরি হলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিরন্তর তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনে চোখ ধাঁধানো ফলের লক্ষ্যে জেলাওয়াড়ি বৈঠক করে চলেছেন। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গেও এক এক করে সমস্ত জেলার সঙ্গে বৈঠকে বসছেন। জেলা নেতৃ্ত্বকে প্রয়োজনীয় নির্দেশিকা দিচ্ছেন।












Click it and Unblock the Notifications