দ্বীপরাষ্ট্রে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে কথা হয় শুভেন্দুর! ফাঁস করলেন অভিষেক

কয়লা পাচার-কাণ্ডে এবার কলকাতায় সাড়ে ছ-ঘণ্টা ইডি আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জেরার পর বুক ফুলিয়ে ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেক আঙুল তুললেন বিজেপির দিকে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীকে তী

কয়লা পাচার-কাণ্ডে এবার কলকাতায় সাড়ে ছ-ঘণ্টা ইডি আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জেরার পর বুক ফুলিয়ে ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেক আঙুল তুললেন বিজেপির দিকে। শুধু তাই নয়, অমিত শাহকে দেশের সবথেকে বড় পাপ্পু বলেও আক্রমণ তাঁর। এমনকি শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। যদিও বিরোধী দলনেতার দাবি, যন্ত্রণা থেকে এই সব বলছেন অভিষেক।

শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে

শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে

আজ শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট ধরে সাংবাদিকদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেন তিনি। আর তা বলতে গিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে কার্যত বোমা ফাটিয়ে দিলেন অভিষেক। তাঁর দাবি, গরুপাচার, কয়লা পাচারে ফেরার প্রধান অভিযুক্তর সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে। সাত থেকে ৮ মাস আগে এই কথা হয়েছে বলেও দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। শুধু তাই নয়, যেখানে দ্বীপরাষ্ট্রে বসে থাকা অভিযুক্তের কেস আমি দেখে নেব বলেও আশ্বাস শুভেন্দু অধিকারী দিয়েছেন বলে দাবি তাঁর।

ক্লিপ ফাঁস করার হুঁশিয়ারি

ক্লিপ ফাঁস করার হুঁশিয়ারি

এই সংক্রান্ত অডিও ক্লিপ রয়েছে বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলছেন, কথাবার্তার অডিও ক্লিপ আমি শুনেছি। আর এরপরেই বিরোধী দলনেতার উদ্দেশ্যে অভিষেকের হুঁশিয়ারি, 'ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন।' আর তা করলেই সেই অডিও ক্লিপ আদালতে জমা দেবেন বলেইও স্পষ্ট হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর। তবে এক সাংবাদিকের কাছে ওই অডিও ক্লিপ রাখা আছে বলে দাবি তাঁর।

অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র

অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র

বলে রাখা প্রয়োজন, কয়লা এবং গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। যিনি এখন ধানুয়াতু বলে একটি দ্বীপরাষ্ট্রে লুকিয়ে বলে দাবি সিবিআইয়ের। আর তাঁর সঙ্গেই শুভেন্দুর কথা হয়েছে বলে বিস্ফোরক দাবি অভিষেকের। এই বিনয় মিশ্রের সঙ্গে একটা সময়ে তৃণমূলে যোগ ছিল। এমনকি দলের একটা বড় পদেও ছিলেন। যা নিয়ে বারবার শাসকদলের বিরুদ্ধে তোপ দেগছিলেন বিরোধীরা। সেখানে দাঁড়িয়ে পালটা দিলেন এবার অভিষেক।

চ্যালেঙ্ক ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতাও

চ্যালেঙ্ক ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতাও

যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পালটা চ্যালেঙ্ক ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতাও। তাঁর দাবি, অভিষেক যন্ত্রণা থেকে এই সব বলছে। এমনকি তাঁকে কয়লা অভিষেক বলেও উল্লেখ শুভেন্দুর। তিনি বলেন, ওঁর পিসি আমার কাছে হেরেছেন। কম্পার্টমেন্টার চিফ মিনিস্টার। তবে অভিষেকের কথাতে তদন্ত চলবে না বলে দাবি বিরোধী দলনেতার। তাঁর মতে, তদন্ত হবে তথ্যের ভিত্তিতে। পাশাপাশি রুচিরা নারুলা কে সেই নাম বলার জন্যে পালটা অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+