Abhishek Banerjee: হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ নয়, ইডি তদন্ত নিয়ে সুপ্রিম নির্দেশে চাপ বাড়ল অভিষেকের

নিয়োগ দুর্নীতি মামলায় চাপ বাড়ল অভিষেকের। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিষেকের আর্জি। ইডির তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। অর্থাৎ নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবাকে জেরা করতে পারবেন তদন্তকারীরা।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে ইডি তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতেই পারেন। প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যারে বাবা-মাকে জেরা করাতেও অনুমতি দিয়েছিলেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee

বিচারপতি সৌমেন সেনের এজলাসে মামলা গেলে তিনিও সেই নির্দেশে হস্তক্ষেপ করেননি। কেবল ডিসেম্বর মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তাঁর স্ত্রী এবং তাঁর মা-বাবাকেও জেরা করতে তলব করেছিল ইডি। যদিও অবিষেকের মা-বাবা হািজরা দেননি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতির তদন্তে বিনা কারণে তাঁর মা-বাবাকেও জড়িয়ে ফেলা হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আর্জিকে আমোল না দিয়ে জানিয়েছে তারা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি সৌমেন সেনে ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করবে না।

কাজেই সুপ্রিক কোর্টে গিয়েও লাভ হল না অভিষেকের। কালীঘাটের কাকু গ্রেফতার হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস জরে আসে ইডির। সেখানে তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবাকে তলব করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+