RG Kar Hospital: অভয়া'কে খুনের পরেই সংস্কারের কাজ! পিছনে কে? সন্দীপ ঘোষের বিস্ফোরক চিঠি প্রকাশ্যে
RG Kar Hospital Doctor Death: আরজি কর মেডিক্যাল শৌচালয় সংস্কারের সিদ্ধান্তের পিছনে স্বাস্থ্যভবন! আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিঠি প্রকাশ্যে। যা কিনা ধর্ষণ এবং খুনের ঘটনার পরেই পিডাবলুডি (PWD) -কে দিয়েছিলেন তিনি। অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি।
বিচারের দাবিতে পথে নামছেন সাধারণ মানুষ। সময় যত গড়াচ্ছে আন্দোলন আরও তীব্র হচ্ছে। আর এর মধ্যে প্রকাশ্যে এল সন্দীপ ঘোষের চিঠি। আর এই চিঠি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা (RG Kar Hospital Doctor Death)।

কর্তব্যরত অবস্থায় জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে আরজি করে সংস্কারের (RG Kar Hospital Doctor Death) কাজ শুরু হয়। ঘটনাস্থলের কাছেই এই সংস্কার শুরু হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে।
ঘটনার তীব্র প্রতিবাদ জানান ডাক্তাররা। এরপরেই বন্ধ হয় কাজ। বিতর্কে পিডাবলুডি (PWD) - স্পষ্ট জানায় আরজি কর হাসপাতালের নির্দেশ অনুসারেই এই সংস্কারের কাজ শুরু হয়। প্রশ্ন ওঠে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে।
সংস্কারের নির্দেশ দেওয়ার পিছনে শুধুই কী সন্দীপ ঘোষ নাকি এর পিছনে আরও বড় মাথা আছে? শুরু হয় জোর জল্পনা। আর এর মধ্যেই সামনে এসেছে তারই লেখা একটা চিঠি। যা কিনা PWD দিয়েছিলেন ধৃত সন্দীপ। যেখানে তিনি লিখছেন, ডাক্তারবাবুদের বিশ্রামের জন্য ঘর এবং শৌচাগার তৈরি হবে। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নির্দেশেই এই সংস্কারের কাজ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন সন্দীপ ঘোষ।
আর এরপরেই স্বাস্থ্যভবনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পিছনে বড় মাথা জড়িয়ে আছে বলেও মন্তব্য আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের। যদিও স্বাস্থ্যভবনের দাবি, এহেন নির্দেশিকার পাশাপাশি স্বাস্থ্য ভবনের তরফে একটি নোটও দেওয়া হয়েছিল।
যেখানে স্পষ্ট বলা হয়েছিল এই সংস্কারের কাজ কোথায় হবে তা ঠিক করবে আরজি কর হাসপাতাল কতৃপক্ষ। কখনই বলা হয়নি ক্রামন সিন সংলগ্ন এলাকায় এই কাজ করার জন্য। অর্থাৎ পুরো ঘটনার দায় সম্পূর্ণ সন্দীপ ঘোষের উপরেই ঠেলে দিয়েছে স্বাস্থ্যভবন।
বলে রাখা প্রয়োজন, গত ৯ তারিখ নৃশংস ভাবে হাসপাতালের মধ্যেই অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনায় প্রতিবাদের আগুনে জ্বলছে গোটা বাংলা সহ দেশ।












Click it and Unblock the Notifications