আমেরিকা চলে যাওয়া বান্ধবীকে অনলাইনে অশালীন মন্তব্য, শ্রীঘরে ঠাঁই সল্টলেকের তথ্যপ্রযুক্তি কর্মীর
বান্ধবীকে অনলাইনে অশালীন মন্তব্য করে শ্রীঘরে স্থান হল সল্টলেকের তথ্যপ্রযুক্তিকর্মীর। আমেরিকা থেকে নিউটাউন থানায় অনলাইনে অভিযোগ করেন এক তরুণী।
কলকাতা, ১৫ মার্চ : বান্ধবীকে অনলাইনে অশালীন মন্তব্য করে শ্রীঘরে স্থান হল সল্টলেকের তথ্যপ্রযুক্তিকর্মীর। আমেরিকা থেকে নিউটাউন থানায় অনলাইনে অভিযোগ করেন এক তরুণী। তারপরই মঙ্গলবার রাতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম অবিনাশ চতুর্বেদী। বুধবার তাকে আদালতে তোলা হয়।
তদন্ত নেমে পুলিশ জানাতে পেরেছে, ওই তরুণ তথ্যপ্রযুক্তি কর্মীর সঙ্গে যুবতীর সম্পর্ক ছিল। সেই সম্পর্কে ভাটা পড়াতেই অনলাইনে অশালীন মন্তব্য করতে শুরু করে অবিনাশ। সম্প্রতি কলকাতা ছেড়ে আমেরিকা পাড়ি দিয়েছেন ওই তরুণী। আমেরিকা চলে যাওয়ার পর থেকেই অবিনাশ অনলাইনে নানা কটূ মন্তব্য করতে শুরু করে। বারবার নিষেধ করা সত্ত্বেও অবিনাশ এই পথ থেকে সরে আসেনি।

বাধ্য হয়েই নিউটাউন থানার দ্বারস্থ হন তরুণী। আমেরিকা থেকে অনলাইনে নিউটাউন থানায় এফআইআর দায়ের করেন অবিনাশের বিরুদ্ধে। অনলাইনে যে সমস্ত অশালীন মন্তব্য করেছিল ওই যুবক, তাও প্রমাণ স্বরূপ পাঠান তরুণী। সেই অভিযোগ ও প্রমাণের ভিত্তিতেই তদন্ত শুরু করে নিউটাউন পুলিশ। মঙ্গলবার রাতে অবিনাশকে গ্রেফতার করা হয়।












Click it and Unblock the Notifications