ভাসুরের যৌন লালসার শিকার বধূ, আট মাস ধরে দিনের পর দিন ধর্ষণ

ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন। সেই সুযোগ নিয়ে ভাইয়ের স্ত্রীর উপর যৌন লালসা মিটিয়েছে ভাসুর।

ভাসুরের যৌন লালসার শিকার হলেন এক গৃহবধূ। অভিযোগ, আটমাস ধরে ভাসুর ও তার সঙ্গীরা মিলে যৌন নির্যাতন চালিয়েছে ওই গৃহবধূর উপর। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তারা দিনের পর দিন তাঁকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজাবাগান এলাকায়।

ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন। সেই সুযোগ নিয়ে ভাইয়ের স্ত্রীর উপর যৌন লালসা মিটিয়েছে ভাসুর। এমনকী তার সঙ্গীদের নিয়েও মত্ত অবস্থায় বাড়িতে ঢুকে ওই মহিলার উপর অত্যাচার চালানো হয়। এই ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।

ভাসুরের যৌন লালসার শিকার বধূ, আট মাস ধরে দিনের পর দিন ধর্ষণ

অভিযোগ, শুক্রবার রাতেও তাঁকে গণধর্ষণের শিকার হতে হয়। এরপরই অত্যাচার সহ্য করতে না পেরে ভাসুরের বিরুদ্ধে রাজাবাগান থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরই পুলিশ ওই গৃহবধূর ভাসুর আজগার আলি মোল্লা ও তার সঙ্গী সিরাজ আলি মোল্লাকে গ্রেফতার করে।

পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ করেন, গত আটমাস ধরে তার উপর অত্যাচার চালাচ্ছে ভাসুর। দিন দিন অত্যাচারের মাত্রা বেড়েই চলছিল। শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে মত্ত অবস্থায় তাকে ধর্ষণ করে ভাসুর ও তার সঙ্গীরা। বাথরুমে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার চালানো হয়। প্রথমে ভয়ে কাউকে কিছু বলতে পারেননি তিনি। তারপর রবিবার রাজাবাগান থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ খতিয়ে দেখছে কেন, দীর্ঘদিন ধরে ভাসুরের হাতে অত্যাচারিত হলেও অভিযোগ জানাননি গৃহবধূ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। পুলিশি হেফাজতে নিয়ে তাদের জেরা করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+