RG Kar Case: থ্রেট কালচার চলবে না, ৫১ জন জুনিয়র ডাক্তারকে তলব আরজি কর কর্তৃপক্ষের
স্বাস্থ্যভবন অভিযানে যাওয়ার দিনেই ৫১ জন জুনিয়র ডাক্তারকে তলব করল আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই ৫১ জন জুনিয়র ডাক্তার হাসপাতালে থ্রেট কালচার তৈরি করেছিল। সোমবার সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত উল্লেখ্য সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে-র উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ মুক্ত না হওয়া পর্যন্ত অভীক দে হাসপাতালে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার দিন সেমিনার হলে পৌঁছে গিয়েছিলেন অভীক দে। কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল অভীক দে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তারপরেই আইএমএ বেঙ্গলের পক্ষ থেকে চিনিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের দাবি করা ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট আসলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে। এসএসকেএম হাসপাতালের পিজিটির ছাত্র। আরজি কর হাসপাতাল সহ একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল।

তারপরেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অভিযোগের প্রেক্ষিতে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ৫১ জন চিকিৎসককে তলব করেছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। এই ৫১ জন জুনিয়র ডাক্তার সন্দীপ ঘোষের মদতে একাধিক হাসপাতালে থ্রেট কালচার চালাত। সেই তালিকায় রয়েছে, সৌরভ পাল, আশিস দে, রোহন কুণ্ডু সহ একাধিক চিকিৎসক।
এদিকে আজই সন্দীপ ঘোষকে আদালতে পেশ করবে সিবিআই। তার আগে ইডির হাতে এসেছে সন্দীপ ঘোষের ল্যাপটপ। সেটি এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষের সেই ল্যাপটপে কী তথ্য রয়েছে সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে আজই আবার স্বাস্থ্য দফতরের অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। দুপুর ১২টায় স্বাস্থ্য দফতর সাফাই অভিযান কর্মসূচি করবেন তাঁরা।
বিকেল ৫টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই পাল্টা রাজ্য সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা পাল্টা রাজ্য সরকারকে নিশানা করে বলেছেন, কীভাবে পড়ুয়াদের উপর নির্ভর করে স্বাস্থ্য পরিষেবা চলছে রাজ্যে। তারা সকলেই পড়ুয়া। এদিকে তারা কাজে না ফিরলে রাজ্যের মানুষ চিকিৎসা পাবেন না বলে দাবি করা হচ্ছে। তাতেই স্পষ্ট রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দশা।












Click it and Unblock the Notifications