RG Kar Hospital: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জামিন ৫০ জনকে
আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধৃত ৫০ জনকে জামিন দিল শিয়ালহ আদালত। গত ১৪ অগাস্ট আরজি কর হাসপাতালের কাণ্ডে রাত জাগো কর্মসূচির দিন আরজি কর হাসপাতালে রীতিমতো ভাঙচুর চালিয়েছিল প্রায় ৫০ থেকে ৬০ জন। আচমকাই তারা হাসপাতালের ভেতরে ঢুলে লাঠি বাঁশ নিয়ে জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতালের ভেতরের রীতিমতো টার্গেট করে ভাঙচুর চালিয়েছিল তারা।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবারে শহরের নারীরাই সুরক্ষার দাবিতে সরব হয়েছিলেন। কীভাবে কর্মক্ষেত্রে একজন চিকিৎসককে এই নারকীয় নির্যাতনের শিকার হতে হল তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা শহর। সেদিন যেন প্রতিবাদের বাধ ভেঙেছিল শহরে। কোনও রাজনৈতিক দলের পতাকা নয়। সেদিন হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন শহরে। উত্তর থেকে দক্ষিণ সব রাজপথ যেন এসে মিশেছিল আরজি কর হাসপাতালে।

সেদিন নারী সুরক্ষার দাবিতে রাত দখলের ডাক দিয়েছিলেন রাজ্যের মহিলারা। তাতে সামিল হয়েছিলেন সমাজের সবস্তরের নাগরিকরা। আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল এসে পৌঁছয়। কিন্তু হঠাৎই তাল কাটে সেখানে। হঠাৎই একজন যনুবক লাঠি হাতে ঢুকে পড়ে হাসপাতালের ভেতরে। তাণ্ডব চালাতে শুরু করে তারা ভেতরে ঢুকে। এমনকী পুলিশকে লক্ষ্য করে পর্যন্ত মারধর করা হয়। সেই ঘটনায় এক কথায় পুলিশও পালিয়ে বেঁচেছিল।
কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল। পুরো ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেছিলেন আরজি কর হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা অভিযোগ করেছিল ঘটনাস্থলের প্রমাণ লোপাট করতেই হামলা চালানো হয়েছিল আরজি কর হাসপাতালে। কিন্তু ভুল করে তাঁরা ডেন্টাল ডিপার্টমেন্টে হামলা চালায় বলে দাবি করেন আন্দোলনকারীরা।
তিনটি থানায় এই ঘটনা নিয়ে মামলা দায়ের হয়েছিল। শ্যামপুকুর, উল্টোডাঙা এবং টালা থানায় মামলা দায়ের হয়। তারপরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। মোট ৫০ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। প্রথমে আদালত ৪ জনকে জামিন দিয়েছিল। সোমবার বাকি ৫০ জনকে জামিন দিল শিয়ালদহ আদালত।
এদিকে আরজি কর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে আজও আন্দোলন জারি রেখেছে। ধর্মতলায় অনশন মঞ্চ তৈরি করে আন্দোলন করছেন তাঁরা। সেখানে তাঁরা দশ দফা দাবিতে আন্দোলন করছেন। পুজোর মধ্যেও আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের। উৎসবে তাঁরা ফেলবেন না বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications