মিলন মেলা থেকে সরছে বইমেলা, হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে

৪২ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার স্থান পরিবর্তন হতে চলেছে। এবারের বইমেলা হতে চলেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। ৩০ জানুয়ারি শুরু হচ্ছে ২০১৮-র বইমেলা। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

৪২ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার স্থান পরিবর্তন হতে চলেছে। এবারের বইমেলা হতে চলেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। ৩০ জানুয়ারি শুরু হচ্ছে ২০১৮-র বইমেলা। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

মিলন মেলা থেকে সরছে বইমেলা, হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে

বাম আমলেই মামলার জেরে কলকাতা আন্তর্জাতিক বইমেলা মিলন মেলায় স্থানান্তরিত হয়। এরপর চলছিল ঠিকঠাকই। কিন্তু গতবছরে সেখানে কিছু অসুবিধা দেখা দেয়। বইমেলা শেষ হওয়ার দিন তিনেক আগে সেখানে শেষ হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে 'ডেস্টিনেশন বেঙ্গল' শীর্ষক আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। তার জন্য মেলার মাঠে অনেকগুলি অস্থায়ী হ্যাঙার তৈরি করা হয়েছিল। যেগুলো খুলে মিলন মেলাকে বইমেলার উপযুক্ত করা সম্ভবপর ছিল না। ফলে রাজ্য সরকার এবং আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সিদ্ধান্ত নেয় ওই হ্যাঙারগুলির মধ্যেই স্টলগুলিকে ঢুকিয়ে দেওয়া হবে। ফলে অনেকেই গতবছরের পরিবেশ মানিয়ে নিতে পারেননি।

মিলন মেলা থেকে সরছে বইমেলা, হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে

একইসঙ্গে সরকারের তরফে পরিকাঠামোগত পরিবর্তনের কথাও গতবছরেই জানানো হয়েছিল। মিলন মেলার স্থায়ী প্রাঙ্গনে ২০১৮-র বইমেলা না হওয়ার ইঙ্গিত তখনই দেওয়া হয়েছিল। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরিকাঠামোগত পরিবর্তনের জন্য সাময়িক ভাবে সরানো হচ্ছে বইমেলার স্থান।

গত বছরের অসুবিধার পর থেকে বইমেলার স্থান নিয়ে একাধিক প্রস্তাব উঠে এসেছিল। নাম উঠেছিল, নিউটাউনের ইকোপার্ক সহ বেশ কয়েকটি জায়গার নাম। সূত্রের খবর মুখ্যমন্ত্রী পছন্দের কারণেই ২০১৮-র বইমেলা হতে চলেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। এবিষয়ে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভায় মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার সিদ্ধান্ত নিয়ে পরিবেশগত বাধা আসতে পারে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+