ফোন নম্বর চাই! চলন্ত বাসেই যুবতীকে যৌন নিগ্রহ, দিল্লির ছায়া কলকাতায়
মহিলাকে বাসে যৌন নিগ্রহের অভিযোগ। রাতে কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় বাসে যাওয়ার সময় তিন ব্যক্তি মহিলাকে নিগ্রহ করে বলে অভিযোগ। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে, খবর পুলিশ সূত্রে।
যুবতীকে বাসে যৌন নিগ্রহের অভিযোগ। রাতে কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় বাসে যাওয়ার সময় তিন ব্যক্তি মহিলাকে নিগ্রহ করে বলে অভিযোগ। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে, খবর পুলিশ সূত্রে।

সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাত দশটা। সেই সময় প্রগতি ময়দায় এলাকায় টহলদারি পুলিশদল এক মহিলার আর্ত চিৎকার শুনতে পান। এরপরেই পুলিশ ইএম বাইপাস দিয়ে যাওয়া বাসটিকে চিহ্নিত করে দাঁড় করায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার সঙ্গে একদল লোকের তর্কাতর্কি চলছিল সেখানে। সেই সময় মহিলা সাহায্যের জন্য চিৎকার করেন।
জানা গিয়েছে, যেই সময় ওই মহিলা সাহায্যের জন্য চিৎকার করছিলেন, সেই সময় ওই মহিলাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। ওই মহিলা মালঞ্চ থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি ঘটক পুকুরে থাকার সময়ে একদল লোক বাসে উঠে কটূক্তি শুরু করে। সেই সময় বাসে লোক ছিল কম। চালক কিংবা কন্ডাক্টর কোনও কিছু না বলায় মহিলা প্রতিবাদ শুরু করেন।
পুলিশের প্রাথনিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত শেখ পারভেজ, শেখ মুজিবর এবং শেখ আফতাব ঘটক পুকুরের একটি চামরা প্রোসেসিং প্ল্যান্টে কাজ করেন। এই সময় প্রায় প্রতিদিনই তারা যাতায়াত করে। অভিযোগকারীও মাঝে মধ্যে একই রুটে যাতায়াত করেন। অভিযুক্তরা ওই মহিলাকে টার্গেট করেছিল বলে অভিযোগ পুলিশের। বাসে ওঠার পর কটূ কথার সঙ্গে মহিলার ফোন নম্বর অভিযুক্তরা চায় বলে অভিযোগ।
জানা গিয়েছে, ইএম বাইপাসে পুলিশ বাসটিকে দাঁড় করানোর পর অভিযুক্ত ৩ জন পালিয়ে যেতে চেষ্টা করে। মহিলার অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications