Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata Gold-Silver Price: বিয়ের মরশুম! মাসের শুরুতেই কেমন রয়েছে সোনার দাম?

Kolkata Gold-Silver Price: চলছে বিয়ের মরশুম। এই সময় সোনার চাহিদা কিছুটা হলেও বেশি থাকে। শুধু তাই নয়, বাঙালি সংসারে সোনার অলংকারের রয়েছে গুরুত্ব। ফলে সবসময়েই সোনার দামের উপর নজর থাকে সাধারণ মানুষ। হঠাত করে সোনার দাম বেড়ে গেলে বুকটা কেমন যেন ছ্যাত করে ওঠে। কেনা হোক কিংবা না, দাম বাড়লেই চিন্তার ভাঁজ পড়ে যায় কপালে। আবার একই ভাবে উৎসবের মরশুম হোক কিংবা বিয়ের মরশুমে সোনার দাম কমে গেলে বেশ কিছুটা স্বস্তি আসে। আনন্দে ভরে ওঠে মন।

আজ ১লা মার্চ। মাসের শুরু। এক নজরে দেখে নিন কলকাতায় ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার (Kolkata Gold-Silver Price) দাম কত? অন্যদিকে রুপোর দামও এক নজরে জেনে নিন-

gold price
কেমন রয়েছে

1st March Petrol Diesel Price: পেট্রোল-ডিজেলের দাম?

আজ ১লা মার্চ পেট্রোল-ডিজেলের দামে (1st march petrol diesel price) কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ১০৫.০১ টাকা। অন্যদিকে ১ লিটার ডিজেলের দাম ৯১ টাকা ৮২ পয়সা। যদিও জেলায় এর দামে কিছুটা কম-বেশি হতে পারে।

অন্যদিকে গৃহস্থের ঘরে ব্যবহৃত ১৪ কেজির রান্নার গ্যাসের (LPG Gas Price) দামে কোনও বদল হয়নি। বাংলায় এই গ্যাসের দাম ৮২৯ টাকা। যদিও বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজির দাম আজ ১লা মার্চ এক ধাক্কায় ৬ টাকা বেড়ে গিয়েছে।

কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম এখন বেড়ে (LPG Price Hike) হল ১৯১৩ টাকা। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এর দাম ছিল ১৯০৭ টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+