Sealdah Railway Division: শিয়ালদহ ডিভিশনে সব চলবে ১২ কোচের লোকাল! যাত্রা হবে আরও আরামের
Sealdah Railway Division: হাতে আর মাত্র কয়েকটা দিন! গোটা বাংলা পুজোর উৎসবে মেতে উঠবে। একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি সর্বত্র। পুজোর মুখে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্যেও বড় খবর। পুজোর দিনগুলিতে লোকাল ট্রেনগুলিতে ভয়ঙ্কর ভিড় হয়।
বিপুল এই ভিড় সামাল দিতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে পূর্ব রেলওয়ে (Eastern Railway zone)। একাধিক সেকশনে বাড়তি ট্রেন চালানো হবে। এমনকি গোটা রাত ধরে লোকাল ট্রেন চালানো হবে বলেও সিদ্ধান্ত। শুধু তাই নয়, ১২ কোচের লোকল ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত (Sealdah Railway Division)।

শিয়ালদহ থেকে শিয়ালদহ উত্তর এবং শিয়ালদহ দক্ষিণ দুই শাখাতেই এই ১২ কোচের ট্রেন (Sealdah Railway Division) চলবে বলে জানা যাচ্ছে। ফলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, পুজোর দিনগুলিতে ভিড় সামাল দেওয়া আরও সহজ হবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা।
দীর্ঘদন ধরেই ১২ কোচের লোকাল ট্রেন যাতে চালানো হয় সেই দাবি জানাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু ছোট প্ল্যাটফর্ম হওয়াতে অনেক সময় তা সম্ভব হয়ে ওঠেনি। যদিও অফিস সময়ে বেশির ভাগ ক্ষেত্রে ৯ কোচের লোকাল ট্রেন চালানো হয়। কার্যত কিছুটা চ্যালেঞ্জ নিয়ে ৯ কোচের লোকাল চলে। তবে দীর্ঘদিন ধরে শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছিল। সেই কাজ মাসখানেক আগে শেষ হয়। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ১২ কোচের লোকাল ট্রেনের উদ্বোধন করেন। এরপর থেকে শিয়ালদহ ডিভিশনের সমস্ত লোকাল ট্রেনেই ১২ কোচের চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, প্রত্যেকদিন গড়ে কয়েক লাখ মানুষ যাত্রা করেন শিয়ালদহ ডিভিশনে (Sealdah Railway Division)। ১২ কোচের লোকাল চালানো হলে আড়াই থেকে তিন লক্ষ প্রত্যেকদিন অতিরিক্ত যাত্রী রেল বহন করতে পারবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এজন্য ইএমইউ রেককে তৈরি করা হয়েছে।
একাধিক কোচের কাপলিং খুলে ১২ কোচের করা হয়েছে। মাসখানেক আগে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে বেশ কিছু রেক পাওয়া যায়। সেগুলিতেও প্রয়োজনীয় বদল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ১২ কোচের লোকাল চালাতে গেলে যাতে রেক যাতে কম না পড়ে যায় সেজন্য অতিরিক্ত রেকের ব্যবস্থাও করা হয় বলে খবর (Sealdah Railway Division)।












Click it and Unblock the Notifications