World's Biggest SUV: বিশ্বের বৃহত্তম SUV রয়েছে কোন দেশে? দোতলা বাড়ির সমান উঁচু গাড়িটি চালানোও যায়
World's Biggest SUV: গাড়ি কেনার শখ অনেকেরই থাকে। তবে শেখ হামাদ বিন হামদান আল নাহইয়ানের শখ কিছুটা অন্যরকম। বড়সড় গাড়ি নিজের দখলে নেওয়ার শখ। আর তারই সুবাদে বিশ্বের বৃহত্তম এসইউভির মালিকও তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিশ্বের বৃহত্তম এসইউভির ভিডিও। দেখা গিয়েছে রাস্তায় অন্য গাড়ির সঙ্গে রয়েছে সেই গাড়িটি। যেটি চালানোও যাচ্ছে। হামার কোম্পানির এই গাড়িটি প্রায় দোতলা বাড়ির সমান উঁচু।

বড় এসইউভি বলতে সবার আগে নাম আসে হামার (Hummer) এইচ ওয়ান মডেলটির। সেটির তিনগুণ বড় হলো হামার এইচ ওয়ান এক্স থ্রি। সাধারণ এইচ ওয়ানের চেয়ে বিশ্বের বৃহত্তম এসইউভির আয়তন ২৭ গুণ বেশি। সংযুক্ত আরব আমিরশাহীর রাজ পরিবারের অন্যতম সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহইয়ান। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায় গাড়ির প্রাচুর্য।

সাধারণভাবে একতলা বাড়ির উচ্চতা হয় ১০ থেকে ১২ ফুট। সেখানে বিশ্বের বৃহত্তম গাড়িটির উচ্চতা ৬.৬ মিটার বা ২২ ফুট। গাড়িটি ১৪ মিটার লম্বা ও ৬ মিটার চওড়া। গাড়িটিতে চারটি ডিজেল ইঞ্জিন রয়েছে। ঘণ্টায় সর্বাধিক ৩২ কিলোমিটার বেগে গাড়িটি চলতে পারে। শারজার আল ফায়ায় অফ রোড হিস্ট্রি মিউজিয়ামে রাখা রয়েছে গাড়িটি।
এই গাড়িটির সঙ্গে অটো মিউজিয়ামে রয়েছে বিশ্বের বৃহত্তম পিকআপ ট্রাক। রয়েছে বিশালাকার উইলিস জিপ। একাধিক ভিনটেজ গাড়ির মালিকও আরবের রাজ পরিবারের এই সদস্য। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জুড়ে তাঁর গাড়ির সম্ভার চোখ ধাঁধিয়ে দেবে। যদিও ঠিক কত সংখ্যক গাড়ি তাঁর দখলে রয়েছে তা নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু গাড়ি মিউজিয়ামের বিষয়টিও বেশ অভিনব।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications