৫০ বছরের বেশি সময় স্নান করেননি, বিশ্বের সবথেকে 'অপরিচ্ছন্ন' ব্যক্তির মৃত্যু হল সেই স্নানেই
৫০ বছরের বেশি সময় স্নান করেননি, বিশ্বের সবথেকে 'অপরিচ্ছন্ন' ব্যক্তির মৃত্যু হল সেই স্নানেই
স্নান করেননি বছরের পর বছর! তিনি নাকি ভয় পেতেন স্নান করলেই অসুস্থ হয়ে পড়বেন। আর সেই স্নানই মৃত্যু ডেকে আনল। ইরানের বাসিন্দা আমু হাজির মৃত্যু হয়েছে সম্প্রতি। জানা গিয়েছে, কয়েক দশম পর স্নান করার পরেই মৃত্যুর কলে ঢুলে পড়ে সে। এলাকার মানুষজন একেবারে তাঁকে জোর করেই স্নান করতে বাধ্য করায়। আর এরপরেই এই ঘটনা!! আর এই ঘটনার পরেই শোকের ছায়া নেমে এসেছে। আমু ছিলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ।

দেজগাহ গ্রামে মৃত্যু হয় ওই বৃদ্ধের
মৃত্যুকালে আমু হাজির বয়স হয়েছিল ৯৪ বছর বয়স। আইআরএনএ সংবাদসংস্থাতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রবিবার দেজগাহ গ্রামে মৃত্যু হয় ওই বৃদ্ধের। আর এরপরেই শোকের ছায়া নেমে এসেছে। শোনা যায়, অন্তত ৫০ বছর চান করেনি তিনি। তাঁর পরিচিত লোকজন বলেন, বারবার অসুস্থতার ভয়ে থাকত সে। আর সেই ভয় থেকেই দিনের পর দিন চান করতেন না বলে দাবি। ফলে একেবারে ধুলো-বালি মেখেই আমু ভবঘুরের মতো চলাচল করতেন বলে দাবি। পরিবারের বলতে আমুর কেউ ছিল না। একাই থাকত সে।
জোর করে বাদরুমে নিয়ে যায়
কয়েকমাস আগে নাকি গ্রামবাসীরা তাঁকে জোর করে বাদরুমে নিয়ে যান। আর এরপরেই ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে ছিলেন। রবিবার তাঁর মৃত্যু হয়। যদিও আমুকে বাঁচাতে চিকিৎসকরা সবরকম ভাবে চেষ্টা করেন। কিন্ত্য সেই সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। হাজিকে নিয়ে ২০১৩ সালে একটি সিনেমাও তৈরি হয়। সেই তথ্যচিত্রের নাম ছিল "The Strange Life of Amou Haji" । যেখানে আমু হাজির জীবন যাপনের একটা বড় অংশ এই তথ্যচিত্রে তুলে ধরা হয়। এই তথ্য চিত্র বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে। একাধিক পুরস্কারও জিতে নিয়েছিল।
মরুভূমি অঞ্চলে একাই বসবাস করতেন আমু
ইরানের মরুভূমি অঞ্চলে একাই বসবাস করতেন আমু। বাড়ি বলতে তাঁর কিছুই ছিল না। একটা বড় গর্তের মধ্যেই সে বসবাস করত। খাওয়ার-দাওয়ার ক্ষেত্রেও খুব একটা চাহিদা ছিল না তাঁর। যে যেমনটা দিতেন সেটাই খেতেন আমু। তবে সিগারেট খেতে সে খুব ভালোবাসতেন। আর তাই মাঝে মধ্যেই এলাকার মানুষই আমুকে সিগারেট দিতে যেতেন। তবে যদি কখনও সিগারেট না থাকে তাহলে বিভিন্ন বিকল্প জোগাড় করতেন আমু। আমু ভেবেছিল এভাবে ধুলো-বালি মেখে থাকলেই বোধহয় সে দিনের পর দিন ভালো ভাবে বেঁচে থাকতে পারবে। কিন্ত্য সেই স্নানই যে কাল হয়ে আসবে তা বোধহয় বিশ্বের সবথেকে নোংরা মানুষটার কাছে তা কল্পনাতেও ভাবতে পারেনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications