আঁটোসাঁটো পোশাক পরার ‘অপরাধ’, তালিবানদের হাতে নৃশংস ভাবে খুন মহিলা
আঁটোসাঁটো পোশাক পরার ‘অপরাধ’, তালিবানদের হাতে নৃশংস ভাবে খুন মহিলা
দিন যত গড়াচ্ছে আফগানিস্তানে ততই জোরালো হচ্ছে তালিবান আগ্রাসন। অন্যদিকে ইতিমধ্যেই সেদেশের সিংহভাগ এলাকার দখল নিয়ে নিয়েছে তালিবানেরা। সম্প্রতি দখলে এসেছে চারটি প্রাদেশিক রাজধানীও। আর তাতেই বিজয়োল্লাসে মেতেছে এই উগ্রপন্থী ইসলামী সংগঠন। অন্যদিকে তালিবান নির্যাতনের হাত থেকে রেহাই মিলছে না শিশু থেকে শুরু করে মহিলাদেরও। সম্প্রতি গায়ের সঙ্গে সেঁটে থাকা পোশাক পরার অপরাধে আফগানিস্তানে খুন হয়ে গেলেন এক মহিলা।

সেঁটে থাকা পোশাক পরার কারণেই হত্যা ?
এই ঘটনা নিয়েই বর্তমানে উত্তাল হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। সূত্রের খবর, মাজার-ই-শরিফ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। গাড়িতে ওটার সময়েই তাঁকে গুলি করে মেরে ফেলে তালিবানেরা। অভিযোগ বাড়ির কোনও পুরুষকে সঙ্গে না নিয়ে, একাই রাস্তায় বেরিয়েছিলেন ওই মহিলা, যেটা নাকি তালিবানের কাছে বড় অপরাধ। তাই দিবালোকেই প্রকাশ্য রাস্তায় ওই মহিলাকে গুলি করে খুন করেছে তালিবানেরা। আফগানিস্তানের উত্তরে বলখ প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে খবর।

রেহাত করা হচ্ছে না মহিলা-শিশুদেরও
এদিকে একাদিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে মহিলা ও শিশুদের উপরে অকথ্য নির্যাতন চালাচ্ছে তালিবানেরা। রেহাত করা হচ্ছে না ছোট ছোট শিশু কন্যাদেরও গুড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের ঘর-বাড়ি। সরকারী কর্মী ও আধিকারিকদের উপর চলছে ব্যাপক মারধর করে। লুট করা হচ্ছে সরকারি সম্পত্তি, গাড়ি। সর্বাধিক আক্রমণের মুখে পড়ছে শহরাঞ্চলগুলি। যদিও মহিলা, শিশুদের উপর কোনও অত্যাচার চালানো হয়নি বলেও দাবি করছে তালিবানেরা।

পুরুষ সঙ্গী না নিয়ে বেরনোর কারণেই হত্যা ?
এমনকী সেঁটে থাকা পোশাক পরার অপরাধে সম্প্রতি যে খুনের অভিযোগ শোনা যাচ্ছে তাও অস্বীকার করেছে তারা। সূত্রের খবর, তালিবান হানায় নিহত মহিলার নাম নাজনিন। পুলিশ সূত্রে খবর, বোরখা পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্কু তাঁর গায়ে পোশাক সেঁটে ছিল, নাকি তিনি ঢিলেঢালা পোশাক পরেছিলেন তা প্রাথমিক ভাবে দেখে বোঝার কোনও উপায়ই ছিল না। তারপরেও তাকে খুন করে তালিবানেরা।

নিকেশ ৬০০ তালিবান
অনেকের দাবি পোশাকের জন্য না, পুরুষ সঙ্গী না নিয়ে বেরোনোর কারণেই ওই মহিলাকে খুন করে তালিবানেরা। এদিকে আফগান সেনা ও মার্কিন বাহিনীর মিলিত আক্রমণে প্রায় ৬০০ তালিবান নিহত ও ৩০০ আহত হয়ে বলে শোনা যাচ্ছে।সম্প্রতি একটি বিবৃতি দিয়ে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই দাবি করা হয়েছে। এতে তালিবানের তরফে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
প্রতীকী ছবি
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications