দশ তলা থেকে পড়েও আশ্চর্য রক্ষা, দিব্যি উঠে দাঁড়ালেন মহিলা, দেখুন ভিডিও

কোনও কারণে ১০ তলা থেকে পড়ে যান। পড়ে যাওয়ার কয়েক মুহূর্ত পর্যন্ত কোনও নড়াচড়ার চিহ্ন নেই। খুব স্বাভাবিক। অত উপর থেকে কেউ পড়লে তার তাৎক্ষণিক মৃত্যুই হওয়ার কথা। তবে এ কি! পড়ে যাওয়া মহিলা নিজেই উঠে দাঁড়ালেন, এরপর হাটতে শুরু করে দিলেন। এমনই আশ্চর্য দৃশ্যধরা পড়ল রাশিয়ার এক সিসিটিভি ফুটেজে। ২২ জানুয়ারি ইজলুচিনস্কে ঘটনাটি ঘটার পরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

দশ তলা থেকে পড়েও আশ্চর্য রক্ষা, দিব্যি উঠে দাঁড়ালেন মহিলা, দেখুন ভিডিও

এই ঘটনাটি অবশ্য অলৌকিক ঘটনাটি নয়। রাশিয়ার সেই শহরটিতে তুষারপাতের জন্যে রাস্তায় জমে ছিল কয়েক মিটার বরফ। আর তাতেই পড়েন সেই মহিলা। তাই অত উপর থেকে পড়লেও নরম তুষারে পড়ে ব্যথা পেলেও অবধআরিত মৃত্যু থেকে রক্ষা পান তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে মহিলা দশ তলা থেকে পড়লেন। কিছুক্ষণ পর কষ্ট করে উঠে বসলেন। এরপর তিনি শান্ত ভাবে হেটে সেখান থেকে চলে গেলেন। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে পরে জানা যায় যে মহিলা তার প্রতিবেশীদের কাছে গিয়ে একটি অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছেন সেই মহিলা। তার অবস্থা স্থিতিশীল। এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মহিলার পড়ে যাওয়ার ঘটনার আসল কারণ এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+