চিনের সাহায্যে কোভিডের থেকেও মারাত্মক ভাইরাস নিয়ে কাজ! পাকিস্তানের সংবাদ মাধ্যমের রিপোর্টে চাঞ্চল্য

চিনের সাহায্যে কোভিডের থেকেও মারাত্মক ভাইরাস নিয়ে কাজ! পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবিতে চাঞ্চল্য

গত ২৪ ঘন্টায় ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা নেমে এসেছে এক হাজারে। কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞাও উঠে গিয়েছে অনেকদিন আগে। তবে ২০১৯-এ চিনর উহান ল্যাব থেকে করোনা ছড়িয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট না হলেও সেই উহান ল্যাবের সহযোগিতায় পাকিস্তান প্রাণঘাতী ভাইরাস তৈরি নিয়ে কাজ চালাচ্ছে বলে দাবি করেছে, সেদেশের সংবাদ মাধ্যম। যার পরিণতি কোভিডের থেকেও খারাপ হতে পারে বলেও বলছেন বিশেষজ্ঞরা।

 চিন-পাকিস্তানের একসঙ্গে কাজ

চিন-পাকিস্তানের একসঙ্গে কাজ

প্রকাশিত খবর অনুযায়ী, রাওয়ালপিন্ডির এক গবেষণাগারে তিন ও পাকিস্তান একসঙ্গে কোভিডের থেকেও মারাত্মক ভাইরাস নিয়ে কাজ করে চলেছে। তাতে অংশ নিয়েছে উহান ল্যাব এবং পাকিস্তানের সেনাবাহিনীর ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজেশন। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাওয়ালপিন্ডির চাকলালা সেনানিবাসে থাকা পরীক্ষাগারটি অত্যন্ত সুরক্ষিত জায়গায় রয়েছে। যার নেতৃত্বে রয়েছেন ২ জেনারেল পদমর্যাদার সেনা আধিকারিক।

অস্বীকার করেছিল পাকিস্তান

অস্বীকার করেছিল পাকিস্তান

করোনা কালে ২০২০-তে পাকিস্তানের বিরুদ্ধে একই অভিযোগ উঠলেও, তারা কোনও গোপন প্রকল্পের কথা অস্বীকার করেছিল। পাকিস্তানের বিদেশ দফতর বলেছিল তাদের বায়ো সেটফি লেভেল-৩ ল্যাবরেটরি সম্পর্কে গোপন করার কিছু নেই।

চিনের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্যের অভিযোগ

চিনের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্যের অভিযোগ

এর আগে বিভিন্ন মিডিয়া রিপোর্টে চিনের বিরুদ্ধে পাকিস্তানকে কোভিডের থেকেও মারাত্মক রোগজীবাণু তৈরিতে সাহায্যের অভিযোগ উঠেছে বারে বারে। তবে চিন সবসময়ই তা অস্বীকার করে এসেছে।

 চিন ফের বাড়ছে করোনার সংক্রমণ

চিন ফের বাড়ছে করোনার সংক্রমণ

কোভিড দূর করতে চিন জিরো টলারেন্স নীতি নিয়েছে। তার পরেও মাঝে-মধ্যে চিনের বিভিন্ন প্রদেশ থেকে কোভিডের সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। এদিন সেখানে গত ছয়মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চে পৌঁছে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। গত শনিবার চিনের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় আগের দিন সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৫০০। এর মধ্যে প্রায় ৩ হাজার জনের রিপোর্ট পজিটিভ হলেও তাঁদের কোনও উপসর্গ ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+