Donald Trump: ট্রাম্পের উপরে গুলি চালিয়েছে কে চিহ্নিত করল FBI, গুলি চালানোর কারণ অনুসন্ধান শুরু
ট্রাম্পকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য না অন্য কোনও পরিকল্পনা ছিল আততায়ীর এই নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা চিহ্নিত করে ফেলেছে বন্দকধারীকে। ২০ বছরের যুবক পেনসিলভেনিয়ারই বাসিন্দা বলে জানা গিয়েছে।
তবে শ্যুটারের নাম এখনও প্রকাশ্যে আনেনি এফবিআই। যদিও ঘটনারপরেই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে ট্রাম্পের সিক্রেট সার্ভিস। গুলিতে জখম হয়েছে ব়্যালিতে আসা দুই জন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা নিয়েই এই হামলা চালানো হয়েছিল। পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে বক্তৃতা করার সময় হঠাৎই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ট্রাম্পের ডান কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলিটি।

ট্রাম্পের উপর এই অতর্কিত হামলায় চমকে গিয়েছিলেন সকলে। সঙ্গে সঙ্গে ট্রাম্পের সিক্রেট সার্ভি স গুলি করে বন্দুকধারীকে। প্রাথমিক ভাবে সেখানে একটি অস্থিরতার তৈরি হয়। জানা গিয়েছে ন বাইডেন সরকারের সমালোচনার সময় গুলি চালানোর ঘটনা ঘটে। গোটা বিশ্বজুড়ে এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবারে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন।
ট্রাম্প নিজে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , কানের চামড়া ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলিটি। তবে আমি ঠিক আছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। সেই সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের দ্রত আরোগ্য কামনা করেছেন তিনি। গোটা বিশ্বের একাধিক দেশের প্রধান ট্রাম্পের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন।
ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে এবং তারা জানিয়েছেন বন্দুকবাজ পেনসিলভিনিয়ার বাসিন্দা এবং তার বয়স ২০ বছর। এই যুবক কীভাবে এই ঘটনা ঘটাল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলকী ট্রাম্পকে হত্যার কোনও পরিকল্পনা চলছে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদি ট্রাম্পকে হত্যার চক্রান্ত আরও অনেকে জড়িয়ে রয়েছেন সেটা খতিয়ে দেখা হচ্ছে।
ট্রাম্প যেখানে বক্তৃতা দিচ্ছিলেন পেনসিলভেনিয়ায় ঠিক সেই স্থল থেকে ১৩০ মিটার গজ দূরেই দাঁড়িয়েছিল আততায়ী। সকলে যখন ট্রাম্পের বক্তৃতা শুনতে ব্যস্ত ঠিক তখনই গুলি চালায় বন্দুকধারী। প্রথমে ট্রাম্পের সিক্রেট ফোর্সও বুঝে উঠতে পারেনি। গুলি চলার সঙ্গে সঙ্গে ট্রাম্প বসে পড়েন। তাঁকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। পাল্টা আততায়ীকে চিহ্নিত করে গুলি চালানো হয়ে।












Click it and Unblock the Notifications