২০২১ সালের মাঝামাঝি সময়ের আগে কি গণহারে টিকাকরণ সম্ভব ? জেনে নিন কি বলছে হু
২০২১ সালের মাঝামাঝি সময়ের আগে কি গণহারে টিকাকরণ সম্ভব ? জেনে নিন কি বলছে হু
করোনায় কাবু গোটা বিশ্ব। ইতিমধ্যেই গোটা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষের গণ্ডি পার করেছে। সেই সঙ্গে প্রায় ৯ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় করোনা সঠিক করোনা টিকার আশায় চাতক পাখির মতো অপেক্ষা করছে সমস্ত দেশের মানুষই। এমতাবস্থায় একের পর এক দুঃসংবাদ দিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন ২০২১ সালে মাঝামাঝি সময়ের আগে বিশ্বব্যাপী গণহারে টিকাকরণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিকে ভারতে যখন করোনায় আক্রান্তের সংখ্যা নিত্য নতুন রেকর্ড গড়ছে, তখন কয়েকদিন আগে আরও খারাপ খবর শোনালেন এআইআইএমএস ও আইসিএমআর'এর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে অদূর ভবিষ্যতেও করোনার বিরুদ্ধে কার্যকরী ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই।
তবে টিকা পাওয়া গেলে, তা উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের যেমন স্বাস্থ্যকর্মী, দুর্বল স্বাস্থ্যের অল্প বয়সী ব্যক্তি বা বৃদ্ধদের ব্যক্তিগত সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা নিতে পারে। এদিকে হু-র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, উন্নত ক্লিনিকাল পরীক্ষায় এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত গাইডলাইনের ৫০ শতাংশ অতিক্রম করতে পারেনি বলে জানা যাচ্ছে। তারফলে কোনও ভ্যাকসিনকেই করোনার বিরুদ্ধে ১০০ শতাংশ কার্যকরী তকমা দেওয়া যাচ্ছে না। এর জন্য ২০২১ সালের মাঝামাঝি থেকে শেষ অবদি সময় লেগে যাতে পারে বলে জানাচ্ছে হু।












Click it and Unblock the Notifications