Nepal plane crash: রাখে হরি মারে কে! ঝলসে যাওয়া বিমানটিতে বেঁচে ছিলেন একজনই, কে তিনি?
Nepal plane crash: একেই বলেই ভাগ্যের জোর! মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন পাইলট। ফের একবার ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী নেপাল। কাঠমান্ডু বিমান বন্দরে টেকঅফ সময় ভেঙে পড়ে শৌর্য এয়ারলাইন্সের (Saurya Airlines) একটি বিমান। তাতে ১৯ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় ১৮ জন যাত্রীর মৃত্যু হলেও বেঁচে গিয়েছেন অভিশপ্ত বিমানের (Nepal plane crash) পাইলট। যা খবর, অবস্থা বেশ সঙ্কটজনক। তাঁকে নেপালের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিক (Airport Security Chief) অর্জুন চাঁদ ঠাকুরি (Arjun Chand Thakuri) জানিয়েছেন, রক্ষণাবেক্ষন কাজের জন্য দুই ক্রু সদস্য এবং ১৭ জন টেকনিশিয়নকে নিয়ে পোখরা শহরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Nepal plane crash)। টেক অফের কয়েক মুহূর্ত পড়েই সেটি ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বিমানবন্দর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া (Nepal plane crash) বিমানটি স্থানীয় শৌর্য এয়ারলাইন্সের (Saurya Airlines)। যা কিনা দেশের মধ্যেই বিমান পরিচালনা করে থাকে। অন্যতম পুরানো একটি সংস্থা। অভিজ্ঞতা দীর্ঘদিনের। সেই সংস্থার বিমান কীভাবে ভেঙে পড়ল সেটাই এখন চিন্তার কারণ। রক্ষণাবেক্ষনে কি কোনও ত্রুটি ছিল? নাকি প্রযুক্তির বড় সমস্যা? সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিশপ্ত বিমানটি দক্ষিণ প্রান্ত থেকে উড়েছিল। যখন ভেঙে পড়ে প্রথম বিমানের একদিকের ডাকা প্রথম মাটিতে আঘাত করে।
Nepal plane crash: প্রাণরক্ষা পাইলটের -
জীবিত ব্যক্তির পরিচয় জানা গিয়েছে ইতিমধ্যেই। তিনি ক্যাপ্টেন মনীশ রত্ন শাক্য (Captain Manish Ratna Shakya)। অভিশপ্ত বিমান CRJ200 রিজিওনাল এয়ার ক্রাফ্টের চালক। পাশাপাশি তিনি শৌর্য এয়ার লাইনসের অপারেশন চিফ। লিংকড ইন প্রোফাইলের তথ্য বলছে, ৯ বছরের বেশি সময় ধরে শৌর্য এয়ার লাইনসে কাজ করছেন ক্যাপ্টেন মনীশ রত্ন শাক্য। অভিজ্ঞতা যথেষ্ট পুরানো। এর আগে বছর তিনেক তিনি সিমরিক এয়ার লাইনসের সঙ্গে কাজ করেছেন। সেন্ট জেবিয়ার্স স্কুল থেকে পড়াশোনা করেছেন ক্যাপ্টেন মনীশ।
জানা যাচ্ছে, ৩৭ বছর বয়সী ক্যাপ্টেন শাক্যকে প্লেনের রেকেজ থেকে উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে কে এম সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানে থাকা ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসাকরা জানিয়েছেন, পাইলটের চোখে আঘাত রয়েছে।












Click it and Unblock the Notifications