Modi-Trump Meeting: শুধুই যুদ্ধবিমান? জানেন আর কি কি বিষয় নিয়ে মোদীর সঙ্গে আলোচনা হল ট্রাম্পের?
Modi-Trump Meeting: শুল্ক সহ একাধিক বিষয়ে আমেরিকা সহ ভারতের সম্পর্কে ক্রমশ চাপ বাড়ছিল! এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক সারলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। শুধু তাই নয়, 26/11 মুম্বই হামলার অন্যতম বড় মাস্টারমাইন্ড তাহাউর রানা'র প্রত্যাবর্তনে সায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খুব শীঘ্রই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে।
যা মোদীর মার্কিন সফরে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। এছাড়াও ব্যবসা থেকে শুরু করে প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক বিষয় আলোচনা হয় বলে জানা যাচ্ছে। এক নজরে জানুন কোন কোন বিষয়ে মোদী-ট্রাম্প (Modi-Trump Meeting) আলোচনা হল -

Modi-Trump Meeting: রানাকে ভারতের হাতে
26/11 মুম্বই হামলার অন্যতম বড় মাস্টারমাইন্ড তাহাউর রানা। দীর্ঘদিন ভারত তাঁকে হাতে পাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। অবশেষে মিলল ছাড়পত্র। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা, তাহাউরকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। ভারতের বিচার ব্যবস্থার মুখোমুখি তাঁকে হতে হবে বলেও বার্তা। বর্তমানে তাহাউর রানা লস অ্যাঞ্জিলন্সের Metropolitan Detention Centre-এ আছেন।
Modi-Trump Meeting: F-35 যুদ্ধ বিমান দেবে ভারত
প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকা ভারত সম্পর্ক মজবুত হচ্ছে। একাধিক সামরিক অস্ত্র ভারতকে দেবে আমেরিকা। একই সঙ্গে সবথেকে আধুনিক F-35 স্টিলথ যুদ্ধবিমান ভারতকে আমেরিকা বিক্রি করবে বলেও বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এহেন যুদ্ধবিমান হাতে পেলে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আরও শক্তিশালী হবে। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জারের ভূমিকা নেবে বলেও মত বিশ্লেষকদের।
Modi-Trump Meeting: বাণিজ্যে বাড়বে ভারত-আমেরিকার
ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভারতের সঙ্গে কাজ করা হবে। বড়সড় চুক্তির ইঙ্গিতও দিয়েছেন। যা ভারত এবং আমেরিকা উভয় দেশই উপকৃত হবে বলে জানান মিস্টার প্রেসিডেন্ট। অন্যদিকে আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়ানো নিয়েও মোদী বলেন, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০৩০ সালের মধ্যে দু'দেশের বাণিজ্যকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের নিয়ে যাওয়া হবে। এছাড়াও জ্বালানি, শক্তি সহ একাধিক বিষয়ে চর্চা।
Modi-Trump Meeting: অভিবাসী বিতর্ক নিয়ে আলোচনা
অভিবাসী নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত তার নাগরিকদের ফিরিয়ে নিতে প্রস্তুত, যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করে।












Click it and Unblock the Notifications