Pakistan: 'আমাদের অতীত আছে', সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা স্বীকার বিলাওয়াল ভুট্টোর!
Pakistan: সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের 'অতীত' জড়িত থাকার কথা স্বীকার প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর। তাঁর এমন স্বীকারোক্তি ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ স্বীকার করে নিয়েছিলেন, জঙ্গি সংগঠনগুলিকে পাকিস্তানের সমর্থন এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা। তাঁর কথায়, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 'নোংরা-জঘন্য' কাজগুলো তাঁদেরই করতে হয়। এবার সেই একই সুরে বিলাওয়াল ভুট্টোও।
উগ্রবাদের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্কের কথা স্বীকার করে তিনি বলেন, "প্রতিরক্ষামন্ত্রী যা বলেছেন, আমি মনে করি না তা গোপন কিছু। পাকিস্তানের একটি অতীত আছে... যার ফলস্বরূপ আমরা কষ্ট পেয়েছি, পাকিস্তান কষ্ট পেয়েছে। আমরা একের পর এক চরমপন্থার ঢেউয়ের মধ্য দিয়ে গেছি। কিন্তু আমরা যা ভোগ করেছি, তার ফলস্বরূপ আমরা শিক্ষাও শিখেছি। এই সমস্যা মোকাবেলায় আমরা অভ্যন্তরীণ সংস্কারের মধ্য দিয়ে গেছি..."

স্কাই নিউজের ইয়ালদা হাকিমের সঙ্গে সাক্ষাৎকারে বিলাওয়াল ভুট্টো আরও বলেন, উগ্রবাদের সঙ্গে পাকিস্তানের ইতিহাস অস্বীকার করার উপায় নেই। "পাকিস্তানের ইতিহাসের কথা বলতে গেলে, এটা ইতিহাস এবং আজ আমরা এবিষয়ে খুব আক্রমণাত্মক। এটা সত্য যে এটি আমাদের ইতিহাসের একটি দুর্ভাগ্যজনক অংশ," সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের সংস্কার ও সমাধানের প্রচেষ্টার ওপর জোর দিয়ে তিনি বলেন।
এর আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন ও আর্থিক সাহায্য করায় ইসলামাবাদের ভূমিকার কথা স্বীকার করে বিতর্কের জন্ম দেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, "আপনি স্বীকার করেন, পাকিস্তানের এই জঙ্গি সংগঠনগুলিকে সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থায়নের দীর্ঘ ইতিহাস রয়েছে?" উত্তরে তিনি বলেন, "প্রায় তিন দশক ধরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলির জন্য এই নোংরা কাজ করেছি... এটি একটি ভুল ছিল, এবং আমরা এর শিকার। যদি আমরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে এবং ৯/১১-এর পর যুদ্ধে যোগ না দিতাম, তাহলে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড অদম্য হত।"
এই মন্তব্যগুলি পাকিস্তানের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে। অতীতের কর্মকাণ্ডের এই স্বীকারোক্তি আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স-এ এই খবরের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, "ভয়টা স্পষ্ট।"
তবে বিলাওয়াল ভুট্টোর এই স্বীকারোক্তি সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অতীতে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের যোগসাজশের এই স্বীকারোক্তি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications